স্পোর্টস ডেস্ক:  লিওনেল মেসিকে না রেখেই আসন্ন বিশ্বকাপের বাছাইপর্বের পরের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

মেসিকে আর্জেন্টিনার স্কোয়াডে না রাখার বিষয়টা অবশ্য একপক্ষের সিদ্ধান্তে আসেনি। স্ক্যালোনি এই সিদ্ধান্তের বিষয়ে ভাবার পরই জানিয়েছেন মেসিকে, তাতে বেশ কিছুদিন ভাবনার পর অবশেষে সম্প্রতি সায় দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতেই মেসিকে ছাড়া স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ।

কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এবারের রাউন্ডে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ২৮ জানুয়ারি শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটে লিওনেল স্কালোনির দল নামবে চিলির মাঠে। এরপর ২ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে নিজেদের মাটিতে ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে।

Advertisement

জানুয়ারিতে বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দল

গোলকিপার:

ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আনদ্রাদা, এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো

ডিফেন্ডার:

নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, জেরমান পেৎসেয়া , নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ , নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ডার:

মার্কোস আকুনিয়া, নিকোলাস গঞ্জালেজ, লুকাস ওকাম্পোস, লিয়ান্দ্রো পারেদেস , গিদো রদ্রিগেজ, রদ্রিগো দি পল, জিওভান্নি লো সেলসো, আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার (ব্রাইটন), এমিলিয়ানো বুয়েনদিয়া

মার্চে বাজারে আসছে ‘মেসি বার্গার’

ফরোয়ার্ড:

আনহেল দি মারিয়া, আনহেল কোরেয়া, ইউলিয়ান আলভারেজ, লওতারো মার্তিনেজ , হোয়াকিন কোরেয়া ও পাওলো দিবালা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.