
কোপা আমেরিকা শেষ হওয়ার পর থেকে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন মেসি। অবশেষে আন্তর্জাতিক ফুটবলে তার তিন মাস নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে। ফলে দলে ফেরা তার জন্য স্বাভাবিক ঘটনা। শুধু মেসি নন, ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ও সার্জিও অ্যাগুয়েরো ও টটেনহ্যাম মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো।
১৫ নভেম্বর সৌদি আরবের রিয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরে ১৯ নভেম্বর ইসরাইলের তেলআবিবে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। আগের সূচিতে আর্জেন্টিনার ঢাকায় খেলার কথা ছিল ১৮ নভেম্বর।
উল্লেখ্য, গত কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হার ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে জয়ের পর কনমেবল অফিশিয়াল ও সদস্যদের তুমুল সমালোচনা করেছিলেন মেসি। দক্ষিণ আমেরিকা ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলার জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্তিনেস এবং এস্তেবান আন্দ্রাদা।
ডিফেন্ডার: হুয়ান ফোয়েথ, রেঞ্জো সারাভিয়া, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেলা, মার্কোস রোহো, ওয়ালতার কানেমান, নিকোলাস তাগলিয়াফিকো, নেহুয়ান পেরেজ, গুইদো রদ্রিগেস।
মিডফিল্ডার: জিওভান্নি লো সেলসো, লিয়ান্দ্রো প্যারেদেস, নিকোলাস ডোমিঙ্গুয়েস, রদ্রিগো দি পল, মার্কোস অ্যাকুনা, রবার্তো পেরেইরা, লুকাস ওকাম্পোস।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, নিকোলাস গঞ্জালেস, লুকাস অ্যালারিও, লাওতারো মার্তিনেস, পাওলো দিবালা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



