Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আর্সেনাল ছেড়ে তুরস্কের ক্লাবে ওজিল
খেলাধুলা ফুটবল

আর্সেনাল ছেড়ে তুরস্কের ক্লাবে ওজিল

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 25, 20213 Mins Read

ওজিল

স্পোর্টস ডেস্ক: অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল গুঞ্জন। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আর্সেনালের সঙ্গে দীর্ঘদিনের বন্ধন ছিন্ন করে তুরস্কের ক্লাব ফেনেরবাচে পাড়ি জমালেন মেসুত ওজিল।

রবিবার (২৪ জানুয়ারি) ইস্তানবুলে তুরস্কের ক্লাবটির সঙ্গে ৩২ বছর বয়সী সাবেক জার্মান মিডফিল্ডার তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। তার বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৩ মিলিয়ন ইউরো। যদিও আর্সেনালে তার বেতন ছিল বার্ষিক ২০ মিলিয়ন ইউরো।

আর্সেনালের জার্সিতে ৮ বছরে ৩টি এফএ কাপের শিরোপা জেতার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৪ ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন ওজিল। তবে গত মার্চ থেকেই গানারদের বর্তমান কোচ মিকেল আরতেতার দলে উপেক্ষিত ছিলেন তিনি।

Advertisement

২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে সেসময়ের ক্লাব রেকর্ড ৪২.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে আর্সেনালে পাড়ি দেন ওজিল। প্রথম মৌসুমেই এফএ কাপের শিরোপার স্বাদ পান এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। আর তাতে লন্ডনের ক্লাবটির ৯ বছরের শিরোপাশূন্যতার অবসান ঘটে।

২০১৪-১৫ মৌসুমে ৩ মাস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পরও ৩২ ম্যাচে মাঠে নামেন ওজিল। অবাক করা ব্যাপার হচ্ছে সেবার টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের শিরোপা জেতে আর্সেনাল। পরের মৌসুমে ১৯টি অ্যাসিস্ট করেন তিনি। থিয়েরি অঁরি ও কেভন দে ব্রুইনার পর যা দ্বিতীয় সর্বোচ্চ। সেবার তিনি প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল বানিইয়ে দিয়ে রেকর্ড গড়েন। আর্সেনালের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।

কিন্তু ২০১৭ সাল থেকে ওজিলের পারফরম্যান্স নিয়ে ক্লাবের অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয়। ২০১৮ সালের জানুয়ারিতে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়ে পরিণত হন তিনি। তার সাপ্তাহিক বেতন দাঁড়ায় সাড়ে ৩ লাখ পাউন্ড। কিন্তু গত গ্রীষ্মে করোনা মহামারির মধ্যে তিনি বেতন কমাতে রাজি হননি। এ নিয়ে ক্লাবের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে।

২০১৪ সালের বিশ্বকাপজয়ী ওজিল জার্মানি জাতীয় দল থেকে অবসর নেন ২০১৮ সালের জুলাইয়ে। বিশ্বকাপে ব্যর্থতার পর তখনকার আর্সেনাল কোচ উনাই এমেরির দলে ব্রাত্য হয়ে পড়েন তিনি। এরপর আরতেতা দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০ ম্যাচেই মাঠে নামেন ওজিল। কিন্তু করোনার কারণে তিন মাস খেলাধুলা বন্ধ থাকার পর খেলা শুরু হলেও আর মূল দলে ফেরা হয়নি তার। এমনকি অক্টোবরে তাকে ইউরোপা কাপ ও প্রিমিয়ার লিগের ২৫ সদস্যের দল থেকে ছেঁটে ফেলা হয় তাকে।

ওজিলের জন্ম জার্মানিতে হলেও তার পূর্বপুরুষরা তুরস্কের। তিনি বিয়েও করেছেন এক তুর্কি নারীকে। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানের সঙ্গেও তার সম্পর্ক বেশ ভালো। ওজিলের বিয়েতেও উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। এ নিয়ে অবশ্য তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে ওজিলকে। কিন্তু সমালোচনায় পিছপা হননি তিনি। তুরস্কের রাস্তাঘাটে এমনকি ওজিল ও এরদোগানের হাস্যোজ্জ্বল ছবি সম্বলিত পোস্টার ও বিলবোর্ডও চোখে পড়ে।

এদিকে ফেনেরবাচের মত ক্লাবের জন্য ওজিলকে কেনা আর হাতি কেনা একই কথা। কারণ জার্মান ফুটবল তারকার বার্ষিক বেতন ১৩ মিলিয়ন ইউরো। অন্যদিকে তুর্কি জায়ান্টদের কাঁধে ঋণের বোঝা আছে ৫১৫ মিলিয়ন ইউরো। ফলে এত বড় বিনিয়োগে সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফেনেরবাচের প্রেসিডেন্ট আলি কচ। তিনি এমনকি সমর্থকদের কাছে টেক্সট মেসেজের মাধ্যমে আর্থিক সহায়তাও চেয়েছেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa