বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সভা সঞ্চালনা করেন এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। সভায় দেশের শীর্ষ ব্যবসায়ীসহ এনবিআরের আয়কর, ভ্যাট ও কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে থেকেই ঘোষণা আসবে হয়রানি মুক্ত হবে আয়কর এলাকা। আমি এনবিআর চেয়ারম্যানকে বলে দিয়েছি আপনি যত খুশি ভ্যাট/কর নেন। কিন্তু একজন লোকও যাতে ব্যাথা না পান। কেউ যাতে আমার কাছে কোনো অভিযোগ নিয়ে না আসে।
উপস্থিত ব্যবসায়ী ও এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ্যে মুস্তফা কামাল বলেন, নবী করিম (স). বলেছেন, ঘুষ খেওনা ও ঘুষ দিওনা। ঘুষ খেলে ও ঘুষ দিলে উভয়কেই জাহান্নামে যেতে হবে। আজ থেকে আপনারা কেউ ঘুষ খাবেন না। ঘুষি দিবেনও না। তিনি বলেন, এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ে যেকোনো অভিযোগ জানাতে একটি ফোন নম্বর থাকবে। সেখানে ২৪ ঘন্টা লোক থাকবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে কোনো কোর্ট-কাচারি লাগবে না। ৭ দিনের মধ্যেই আমি অ্যাকশন নিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




