Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আর কি খেলতে পারবেন আফগান নারীরা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আর কি খেলতে পারবেন আফগান নারীরা

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 13, 2021Updated:October 13, 20212 Mins Read
আর কি খেলতে পারবেন আফগান নারীরা
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির নারীরা ভীতসন্ত্রস্ত। তারা আবারও ২০ বছর আগের অবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন। এদিকে কাবুল গত ১৫ আগস্ট তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই দেশটির নারীদের পড়াশোনা, খেলাধুলাসহ সবক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তালেবানের নতুন সরকারের ঘোষণার পর থেকে ভয় আর আতঙ্কে দেশটির নারী অ্যাথলেটদের কেউ কেউ আত্মগোপনে চলে গেছেন, কেইবা দেশ ছেড়েছেন। তালেবানের ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনকালে খেলাধুলায় অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ ছিলো নারীদের।। এখনো সেই শঙ্কা থেকেই গেছে।

সম্প্রতি তালেবানের শীর্ষ নেতারা, নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ হতে যাচ্ছে, এমন ইঙ্গিতও দেন। যদিও পরে তা সঠিকভাবে তথ্য তুলে ধরা হয়নি বলে দাবি করেন তারা।

আফগান নারীরা বলছেন, তালেবান সরকারের নিয়ন্ত্রণে তারা খেলতে পারবেন এমন কোনো আভাস পাচ্ছেন না তারা।

ভবিষ্যতে আফগান নারীদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ থাকবে কি না সেটি নিয়ে আশা জাগানিয়া কথা বলেছেন দেশটির ক্রিকেট বোর্ডের নব্য চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি নারীদের খেলার বিষয়টি নিয়ে তালেবানের নতুন সরকারের ভাবনার কথাও তুলে ধরেন।

আল জাজিরার এক প্রশ্নের জবাবে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের এই নতুন চেয়ারম্যান বলেন, আমরা তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেনো নারীদের খেলাধুলা নিষিদ্ধ না করেন, বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে। নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিয়ে তাদের কোনো সমস্যা নেই। আমরা কখনই নারীদের ক্রিকেট বন্ধ করার পক্ষে নই। ১৮ বছর ধরে আমাদের একটি নারী ক্রিকেট টিম রয়েছে।

তিনি আরও বলেন, তবে আমাদের মাথায় রাখতে হবে, ধর্ম এবং সংস্কৃতির বিষয়টি। নারীদের খেলায় অংশ নিতে বাধা নেই কিন্তু নারীদের ছোট পোশাক পড়ার বিষয়টি ইসলাম সমর্থন করে না, যেমন ফুটবল খেলার ক্ষেত্রে যেটি দেখা যায়।

সম্প্রতি তালেবানের এক নেতা বলেন, খেলাধুলা এবং রাজনীতি আলাদা রাখা হবে। যারা খেলাধুলা ভালো বোঝেন এবং এর কৌশল জানা আছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। আজিজুল্লাহ ফজলি বলেন, সরকার আমাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে।

আরেক প্রশ্নের জবাবে আজিজুল্লাহ বলেন, আফগানিস্তানের পরিস্থিতি এখন অনেক ভালো। তালেবান ক্ষমতা নেওয়ার আগে প্রতিদিনই একশর বেশি মানুষ মারা যেত আফগানিস্তানে। এখন এখানে কোনো যুদ্ধ নেই, কোনো সংঘর্ষ নেই। আফগানিস্তানের ক্রিকেটের ভবিষ্যত অনেক উজ্জ্বল বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

১৯৯৬ থেকে ২০০১ সালে আফগানিস্তানে তালেবানের শাসনকালে নারীদের অধিকারের বিষয়গুলো ক্ষুন্ন হওয়ার বিস্তর অভিযোগ আছে আন্তর্জাতিক মহলে। এবারও তালেবানের নতুন সরকারে উচ্চ পর্যায়ে ঠাঁই হয়নি নারীদের। কার্যত অচল হয়ে পড়েছে তাদের শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রম। সূত্র : আল জাজিরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
লেনদেনের ফি

ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

July 1, 2026
লিওনেল মেসি

স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

July 1, 2026
Brazil

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

July 1, 2026

Latest News

লেনদেনের ফি

ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

লিওনেল মেসি

স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

Brazil

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

Japan

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

মেসি

‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’

FIFA-World-Cup

দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের!

টাইব্রেকার ভাগ্যে

টাইব্রেকার ভাগ্যে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

Brazil

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa