Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছে না বিএনপি
রাজনীতি

আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছে না বিএনপি

By Saiful IslamDecember 24, 20224 Mins Read

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যাচ্ছে না বিএনপি। গতকাল শুক্রবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যকে আমন্ত্রণ জানায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছে না বিএনপি

Advertisement

এদিকে সরকারবিরোধী আন্দোলনে প্রথমবারের মতো একসঙ্গে নামছে বিএনপি ও সমমনা দলগুলো। আজ শনিবার ঢাকা বাদে সারা দেশে গণমিছিল করবে দলটি। এর মাধ্যমে যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শনিবার (আজ) সারা দেশে বিএনপি গণমিছিল করবে এবং এতে কেন্দ্রীয় নেতারা অংশ নিতে ঢাকার বাইরে থাকবেন। তা জেনেও সম্মেলনের আগের দিন দুপুরে হঠাত্ আমন্ত্রণ জানানো নিয়ম রক্ষা ছাড়া কিছু নয়। আমাদের মহাসচিবসহ কেন্দ্রীয় অনেক নেতা কারাগারে আছেন। তাঁদের মুক্তিও দেওয়া হচ্ছে না। এ অবস্থায় এই আমন্ত্রণ জানানো হয়েছে। ’

শুক্রবার দুপুরে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কাছে তিনটি আমন্ত্রণ কার্ড পৌঁছে দেন।

আমন্ত্রণ পাওয়া তিন নেতা হলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

আমন্ত্রণ জানানোর পর বিএনপি কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতা সায়েম খান সাংবাদিকদের বলেন, সব রাজনৈতিক দলকে আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় বিএনপির তিনজন স্থায়ী কমিটির সদস্যকে আমন্ত্রণ জানানো হলো।

গণমিছিল আজ
এর আগে ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে সরকার পতনে ১০ দফা ও নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এসব দফা ও কর্মসূচির প্রতি সমর্থন জানায় বিলুপ্ত ২০ দলীয় জোটের সব শরিক ও সমমনা দলগুলো। জামায়াতে ইসলামীও বিএনপির এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে মাঠে থাকার ঘোষণা দেয়।

গণমিছিলের কর্মসূচির দিন ঢাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন। তাই ঢাকার কর্মসূচির তারিখ পরিবর্তন করে ৩০ ডিসেম্বর করা হয়েছে।

এদিকে সারা দেশে গণমিছিল কর্মসূচি সফল করতে প্রস্তুতি নিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। কেন্দ্রীয় নেতাদের মহানগর ও জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সার্বিক সমন্বয় করবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট মহানগর ও জেলা কেন্দ্রীয় নেতারা। চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলার গণমিছিলে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহী মহানগর ও জেলার দায়িত্বে আছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনা মহানগর ও জেলার স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, কুমিল্লা মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার দায়িত্বে আছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং গাজীপুর মহানগর ও জেলার দায়িত্বে আছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রংপুর মহানগর ও জেলার দায়িত্বে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সিলেট মহানগর ও জেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, কিশোরগঞ্জে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

‘কারাবন্দি নেতারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না’ : দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসুস্থ জ্যেষ্ঠ নেতারা কারাগারে সঠিক চিকিত্সা পাচ্ছেন না বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই অভিযোগ করেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবীর রিজভী, আবদুস সালামসহ জ্যেষ্ঠ নেতারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত। এ জন্য দেশে-বিদেশে চিকিৎসাও নিয়েছেন। তিনি অভিযোগ করেন, ‘গায়েবি মামলায় বয়োজ্যেষ্ঠ এই নেতারা কারাগারে সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলে তাঁদের স্বজনরা আমাদের জানিয়েছে। ’ তাঁর অভিযোগ, হাজারো নেতাকর্মীকে বন্দি করায় বর্তমানে কারাগারে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। কারাবিধি অনুযায়ী অনেক নেতা ডিভিশন পাওয়ার অধিকারী হলেও অনেককে এখনো ডিভিশন দেওয়া হয়নি। কারাবন্দি নেতাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রিন্স বলেন, ‘কারাবিধি অনুযায়ী দিনের বেলা লকআপ খুলে দেওয়ার কথা থাকলেও প্রায় ২৪ ঘণ্টা তাঁদের লকআপের ভেতরে রাখা হচ্ছে এবং লকআপের ভেতরেও তাঁদের মানসিক নির্যাতনের মধ্যে রাখা হচ্ছে বলে স্বজনদের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। ’

গাজীপুরে গায়েবি মামলায় গ্রেপ্তার হওয়া স্থানীয় নেতা আলী আজম খানকে ডাণ্ডাবেড়ি ও হাতকড়া পরিয়ে মায়ের জানাজায় অংশ নেওয়ার ঘটনাকে সংবিধান ও মানবাধিকার পরিপন্থী উল্লেখ করে এর প্রতিবাদ জানান তিনি।

আ’লীগের ২২তম জাতীয় সম্মেলন আজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026
নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

July 1, 2026

Latest News

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa