Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত আ’লীগ-যুবলীগের সেই তিন নেতা কারাগারে
আইন-আদালত

আ’লীগ-যুবলীগের সেই তিন নেতা কারাগারে

By Saiful IslamSeptember 22, 20192 Mins Read

1

Advertisement

জুমবাংলা ডেস্ক : নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদেরকে মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার মৌলভীবাজারের ৫নং আমলি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে ওই তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরা হলেন রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল জালাল বাবলু, তার ছোট ভাই জেবলু আহমদ ও তাদের ভাগ্নে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আলম চৌধুরী রুবেল।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্মার্ট কার্ড বিতরণ চলছিলো। ওইদিন বিকেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আলম চৌধুরীর নেতৃত্বে বিতরণস্থল চৌধুরীবাজার মাদরাসায় হামলা ও ভাঙচুর করা হয়।

এতে স্মার্ট কার্ড বিতরণে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবালসহ ৪ জন আহত হন। হামলাকালে দুটি কম্পিউটার ভাঙচুরসহ দেড় শতাধিক স্মার্টকার্ড হারিয়ে যায়।

এরআগে ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শফি চৌধুরী পলিট নামক এক যুবককে আটক করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনার দিন রাতে কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল কুলাউড়া থানায় একটি মামলা (নং ৩৩) করেন।

মামলার বিবরণে জানা যায়, চৌধুরী বাজার গাউছিয়া সুন্নিয়া আলিম মাদরাসায় রাউৎগাঁও ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ভোটরদের স্মার্টকার্ড বিতরণ শুরু হয় সকাল ৯টা থেকে। বিকেল সাড়ে ৩টা নাগাদ রাউৎগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আলম চৌধুরী রুবেলের নেতৃত্বে ৬-৭ জনের একটি সন্ত্রাসীদল লাঠিসোটা নিয়ে স্মার্টকার্ড বিতরণের কম্পিউটার সার্চিং রুমে ঢুকে সিরিয়াল ভঙ্গ করে সবার আগে তাদের স্মার্টকার্ড দিতে হবে বলে জানায়।

তারা উত্তেজিত হয়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের তারা গালিগালাজ করে। এসময় নির্বাচন কর্মকর্তা তাদের লাইনে দাঁড়িয়ে স্মার্টকার্ড সংগ্রহের অনুরোধ জানালে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল, কম্পিউটার অপারেটর আব্দুল ছাদেক মাছুম, উজ্জ্বল আহমদ ও দেলোয়ার হোসেন আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীদের তাণ্ডবে দুটি ল্যাপটপ ভেঙে যায়। এতে ১ লাখ ৩০ হাজার ক্ষতি হয়। দেড়শতাধিক স্মার্ট কার্ড হারিয়ে যায়।

কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল আহসান বলেন, ওই ঘটনায় জড়িতরা সরকারি কাজে বাধা প্রদান ও হামলা, ভাঙচুর করে। তাদের হামলার কারণে প্রায় দেড়শতাধিক স্মার্ট কার্ড হারিয়েছে।

কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল জামাল বলেন, স্থানীয় সূত্রে জানতে পেরেছি জামিন চাইতে আদালতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

June 23, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa