Advertisement
জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদরাসা থেকে শিক্ষা গ্রহণ করে আলেমরাই একদিন এদেশে নেতৃত্ব দেবে।

ছারছিনা দরবার শরীফের মরহুম পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ রহ. এর ইসালে সাওয়াব ও দারুননাজাত নেছারিয়া হিফজখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দু’আর মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় দারুননাজাত মাদরাসার বিগত দিনের সফলতার প্রশংসাও করেন ধর্ম উপদেষ্টা।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশে আর কোনদিন নাস্তিত্ববাদীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা। তাদের আর ঠাঁই হবেনা এদেশে। পাশাপাশি এদেশে আর কোন ঘুষ খোর মানুষ থাকবেনা। ইসলাম ও কোরআনের আলোকে জীবনযাপন শুরু করলে মানুষের মধ্যে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। আর অল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা:) জীবনকে অনুসরন করে চললে বাংলাদেশে কোন রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গরা অন্যায় পথে চলবেনা। এতে করে রাষ্ট্রে ও সমাজে শুশৃঙ্খলতা ফিরে এসে মহান আল্লাহর প্রদর্শিত পথে চলবে সবাই। ফলে দেশে সকল প্রকার দূর্নীতি ও অনিয়ম বন্ধ হয়ে শান্তিপূর্ন উন্নত বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসবে রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গরা সহ সংশ্লিষ্ট সকলেই। আর মাদরাসা থেকে শিক্ষা গ্রহন করে আলেমরাই একদিন এদেশে নেতৃত্ব দেবে। বর্তমানে মাদরাসার ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামজাদা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে।

তিনি আরও বলেন, অচিরেই জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবো আমরা। বিশেষ করে অবাধ ও সুষ্ঠ একটি নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। মূলত আমরা ক্ষমতা উপভোগ করতে আসিনি। যারা আগামিতে ক্ষমতায় আসবেন তাদের পথকে সুগম করতেই আমরা রাষ্ট্রের দায়িত্ব সাময়িকভাবে পালন করছি। বাংলাদেশে আর স্বৈরাচারের স্থান হবেনা। আগামিতে হক্বের পথে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাল্লাহ। মহান আল্লাহর পথই হবে সকলের একমাত্র পথ যেখানে শান্তি প্রতিষ্ঠা হবে সহজে।

ছারছিনা দরবার শরীফের পীর আমীরে হিযবুল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন (মা.জি.আ) এর সভাপতিত্বে ও দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল আ খ ম আবুবক্কর সিদ্দীকের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছারছিনা কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা রুহুল আমীন আফসারি ও ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড এর সদ্য সাবেক কাউন্সিলর হাজী মো. ইবরাহীম ও ধর্ম উপদেষ্টার একান্ত সহকারী সচিব শরিফুল ইসলাম।

বেরোবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াহ সোসাইটির নবীনবরণ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.