
মঙ্গলবার (২৭ জুলাই) তিনি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে, গত শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর।
আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর নামাজে জানাজা বুধবার (২৮ জুলাই) সকাল ১১টায় বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী, ভক্ত-অনুরক্ত রেখে যান।
আল্লামা মুফতী ইদ্রিস রেজভী ১৯০৬ সালে বোয়ালখালীর চরণদ্বীপে জন্মগ্রহণ করেন। আল্লামা মুফতী ইদ্রিস রেজভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



