Advertisement
জুমবাংলা ডেস্ক : এশিয়াখ্যত চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস ও আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী আর নেই। সোমবার (৬ জুলাই) বিকেল ৫টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার সংবাদ মাধ্যমকে জানান, নঈমী হুজুরের রক্তচাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে নেয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানাগেছে আগামীকাল মঙ্গলবার বাদ জোহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মুখ ভাগের জুলুছ জমায়েত ময়দানে নামাজে জানাযা অনুষ্টিত হবে। হুজুরের ইন্তেকালে একজন সর্বোচ্চ অভিভাবক হারিয়েছেন সুন্নি জনতা।

আল্লামা নঈমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বলেন, দেশের প্রখ্যাত আলেম, মুফতি ওবাইদুল হক নঈমী হুজুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। মহান আল্লাহপাক হুজুরকে জান্নাতের সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করুন আমিন।
এছাড়াও শোক বিবৃতিতে প্রখ্যাত আলেম ওলামারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের মূলধারার প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তার ইন্তেকালে সুন্নী জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। সুন্নী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। লক্ষ ওলামার ওস্তাজ হিসাবে তিনি ছিলেন সর্বক্ষেত্রে সম্মানের উচ্ছ আসনে। বাতিলদের বিরুদ্ধে প্রতিমুহূর্ত তার কন্ঠ ছিল সোচ্ছার, আকিদার ক্ষেত্রে আপোষ করে কথা বলেননি উপমহাদেশে সীকৃতিপ্রাপ্ত সুন্নীয়তের মহাবীর মুফতি ওবাইদুল হক নঈমী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.