Advertisement
জুমবাংলা ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। করোনার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন করোনায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

মন্ত্রী বলেন, করোনা মহামারি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। জনসাধারণকে সচেতন করতে মসজিদে ইমামগণকেও দায়িত্ব পালন করতে হবে। করোনার ভয়াবহতা ও নিরাপদ থাকার উপায় সবাইকে জানাতে হবে।

বাণিজ্যমন্ত্রী আজ রংপুরের পীরগাছা উপজেলার দেউতি স্কুল এন্ড কলেজের হলরুমে হতদরিদ্র নারী-পুরুষের মাঝে বস্ত্র, মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মাস্ক পরিধান করে নিজেকে রক্ষা করতে হবে। নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আল্লাহর অশেষ রহমতে বিশ্বের অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি দেশের উন্নয়ন ও মানুষকে নিরাপদ রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

বাণিজ্যমন্ত্রী পীরগাছা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ঘুরে দেখেন এবং হতদরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি, খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেন। এছাড়া উপজেলার ইমাম ও মোয়াজ্জিনগণের হাতে পাঞ্জাবি উপহারস্বরূপ তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার ছামছুল আরেফিন, জেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান চৌধুরী তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

পরে বাণিজ্য মন্ত্রী পীরগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং দলীয় নেতাকর্মীদের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং করোনাকালীন সচেতনতা বৃদ্ধির বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.