Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আল্লাহর রহমত আর ক্ষমার আশায় মসজিদে মুসল্লিদের ঢল
জাতীয়

আল্লাহর রহমত আর ক্ষমার আশায় মসজিদে মুসল্লিদের ঢল

By Bhuiyan Md TomalFebruary 25, 20243 Mins Read

আল্লাহর রহমত আর ক্ষমার আশায় মসজিদে মুসল্লিদের ঢল

Advertisement
জুমবাংলা ডেস্ক : সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। হাদিসের ভাষায় এ রাতকে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনীও বলা হয়। মূলত আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলে গণ্য করা হয়।

সে হিসেবে রবিবার (২৫ ফেব্রুয়ারি) শবে বরাত পালিত হচ্ছে। অনেকের কাছেই এ রাত ভাগ্য রজনী হিসেবেও বিবেচিত হয়। তাই মসজিদগুলোতে মহান আল্লাহর নৈকট্য লাভ ও ক্ষমার আশায় ঢল নেমেছে বিভিন্ন বয়সী মানুষের। কোরআন তেলাওয়াত, নফল ইবাদত-বন্দেগি, জিকির, দোয়া-মোনাজাত করে সময় পার করছেন তারা।

সরেজমিনে রাজধানীর ধানমন্ডি, সায়েন্সল্যাবরেটরি এবং আজিমপুরসহ বেশ কয়েকটি এলাকার মসজিদ ঘুরে দেখা যায়, অধিকাংশ মসজিদ মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ। সন্ধ্যার পর থেকে মসজিদগুলোতে ধীরে ধীরে আসতে শুরু করেন মানুষজন।

দেখা যায়, শবে বরাতকে কেন্দ্র করে তৈরি হয়েছে অন্যরকম ধর্মীয় এক আমেজের। শিশু, মধ্য বয়স্ক, বয়স্কসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে মসজিদগুলোতে তৈরি হয়েছে উৎসবের আমেজ। কেউ বসে কোরআন তেলাওয়াত করছেন, কেউ আদায় করছেন নফল নামাজ, কেউবা করছেন জিকির আবার কেউ মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন রহমত কিংবা ক্ষমা। এর বাইরেও বিভিন্ন সড়ক এবং মহল্লার গলিতেও পায়জামা-পাঞ্জাবি পরিহিত তরুণ ও শিশুদের সরব উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া মসজিদগুলোতে চলছে ইসলামের নানা বিষয় নিয়ে বয়ান।

আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ জামে মসজিদে আসা মুসল্লি আশফাকুল ইসলাম বলেন, আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় এসেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে। দেশের মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। মসজিদে অনেক মানুষ এসেছে। এমন পরিবেশ দেখেই অনেক ভালো লাগছে।

কাওছার হোসেন নামে আরেক যুবক বলেন, শবে বরাত উপলক্ষ্যে নামাজ পড়তে এসেছি। এ রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে দেন। তাই সুন্দর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

রফিকুল আজম নামের আরেক মুসল্লি বলেন, আসলে শবে বরাতের রাতে বিশেষ কোনো কিছুর পক্ষে তেমন কোনো বর্ণনা নেই। এরপরও এশার নামাজের পর নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছি।

অপরদিকে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যা থেকেই শুরু হয়েছে এসব কার্যক্রম। রাত ৮টা ৫০ মিনিটে ‘পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয়’ শীর্ষক ওয়াজ করবেন মাদারীপুর জামেআতুছ সুন্নাহ শিবচরের মুহতামিম হযরত মাওলানা নেয়ামত উল্লাহ ফরিদী।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ‘আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনে করণীয়’ শীর্ষক ওয়াজ করবেন ঢাকার বাদামতলীর শাহাজাদ লেন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী। আর রাত ৩টা ১৫ মিনিটে ‘নফল নামাজের গুরুত্ব ও ফজিলত’ শীর্ষক ওয়াজ করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।

সবশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ভোর সাড়ে ৫টায়। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।

উল্লেখ্য, পবিত্র শবে বরাত উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষ্যে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।

‘প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

July 9, 2026
ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

July 9, 2026
সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

July 9, 2026

Latest News

shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa