Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আশপাশের শ্রমিক দিয়েই কারখানা চালু হবে
জাতীয়

আশপাশের শ্রমিক দিয়েই কারখানা চালু হবে

By Saiful IslamJuly 30, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সরকারি বিধিনিষেধের মধ্যেই আগামী রবিবার (১ আগস্ট) থেকে চালু হচ্ছে দেশের সব রফতানিমুখী শিল্প-কারখানা। তবে বিধিনিষেধের কারণে শ্রমিকদের একটি বড় অংশ এখনও তাদের গ্রামের বাড়িতে রয়েছেন। ফলে সব শ্রমিকের পক্ষে ১ আগস্ট কাজে যোগ দেওয়া সম্ভব হবে না। এ অবস্থায় কারখানার আশপাশের শ্রমিক দিয়েই কারখানা চালু হবে বলে জানিয়েছেন গার্মেন্টস মালিকরা।

গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, আশপাশে বসবাসকারী শ্রমিকদের দিয়েই ১ আগস্ট রফতানিমুখী শিল্প-কারখানার উৎপাদন কার্যক্রম চালু করা হবে। তিনি উল্লেখ করেন, এবার শ্রমিকদের একটা বড় অংশ কারখানার আশপাশেই থেকে গেছে। তবে ঈদে যারা বাড়ি গেছে, তারা বিধিনিষেধ শেষ হলে পর্যায়ক্রমে যোগ দেবে। যেসব শ্রমিক ১ আগস্ট কাজে যোগ দিতে পারবেন না তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে না।

বিজিএমইএ সভাপতি আরও জানান, ২৬ জুলাইয়ের পর থেকে এরই মধ্যে অধিকাংশ শ্রমিক গ্রাম থেকে ফিরেছেন। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর-এ তিন এলাকায় শ্রমিকরা এখন কারখানার আশপাশে বসবাস করছেন। ১ আগস্ট থেকে কারখানার আশপাশের এলাকায় বসবাসকারী শ্রমিকদের দিয়ে কারখানা চালু করা হবে।

এদিকে রফতানিমুখী সব শিল্প কারখানাকে কঠোর বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নিটওয়্যার মালিকদের সংগঠন বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘শুরু হবে আশপাশের এলাকায় বসবাসকারী শ্রমিকদের দিয়েই। কারখানা খোলা হলেই বোঝা যাবে কত শ্রমিক এখনও কর্মস্থলে পৌঁছাতে পারেননি।’ তিনি বলেন, ‘এখন কাজের প্রচুর চাপ, আমাদের উৎপাদন দরকার। সুতরাং কারখানা চালু করাটাই প্রধান লক্ষ্য।’

প্রসঙ্গত, শুক্রবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ আগস্ট থেকে গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্প-কারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখা হলো।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Postal Vote

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

February 2, 2026
জুলাই সনদ

‘আমলাতান্ত্রিক চাপের কারণে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ সরকার’

February 2, 2026
বজ্র ও শিলাবৃষ্টি

আবারও আসছে শৈত্যপ্রবাহ, ফেব্রুয়ারিতে বজ্র ও শিলাবৃষ্টির আভাস

February 2, 2026
Latest News
Postal Vote

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

জুলাই সনদ

‘আমলাতান্ত্রিক চাপের কারণে জুলাই সনদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ সরকার’

বজ্র ও শিলাবৃষ্টি

আবারও আসছে শৈত্যপ্রবাহ, ফেব্রুয়ারিতে বজ্র ও শিলাবৃষ্টির আভাস

ধানের শীষ

‘ধানের শীষ বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক’

রাজনৈতিক গোষ্ঠী

‘একটি রাজনৈতিক গোষ্ঠী ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে’

বিএনপি

‘সরকার গঠনের সুযোগ পেলে বিএনপির প্রধান দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা’

শিক্ষা বোর্ড

চলতি বছরের এসএসসি ফরম পূরণের সময় বাড়ালো ঢাকা শিক্ষা বোর্ড

ব্যালট পেপার

প্রার্থীর নাম-মার্কাসহ রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠাচ্ছে ইসি

রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

নির্বাচন কমিশনার

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.