Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আশ্রয় কেন্দ্রে ভিড়ছে মানুষ, মোংলা বন্দরের কার্যক্রম বন্ধ
খুলনা জাতীয় বিভাগীয় সংবাদ

আশ্রয় কেন্দ্রে ভিড়ছে মানুষ, মোংলা বন্দরের কার্যক্রম বন্ধ

By Shamim RezaNovember 9, 20192 Mins Read

image-104324-1573301367
কয়রা উপজেলার সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া মানুষ। ছবি: সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মোংলা ও পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর পর খুলনার উপকূলীয় চার উপজেলা দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটার শত শত মানুষ আতঙ্কে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। শনিবার সকাল ১০টার পর থেকে মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয়কেন্দ্রের উদ্দেশ্যে যাওয়া শুরু করে।

জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, ৩৪৯টি সাইক্লোন শেল্টারে প্রায় আড়াই লাখ মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হবে। স্থানীয়দের সচেতন করতে মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. হেলাল হোসেন জানিয়েছেন, সাইক্লোন শেল্টারে আশ্রিত মানুষদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার, পানি ও ওষুধ পাঠানো হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকেও সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নগর ভবনের দ্বিতীয় তলায় কন্ট্রোল রুম খোলাসহ নগরীর ৩১টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় ৩ জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় প্রায় ৫০০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। বুলবুলের প্রভাবে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

খুলনা জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার দুপুর ৩টা পর্যন্ত খুলনায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনো থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। দুপুর ৩টায় ২৫ নম্বর বুলেটিনে বলা হয়েছে মোংলা সমুদ্র বন্দর থেকে বর্তমানে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ঘূর্ণিঝড় বুলবুল অবস্থান করছিল। শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবন উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, ইতিমধ্যে কোস্টগার্ড সুন্দরবনের দুবলার চর থেকে সকল ট্যুরিস্টকে ফেরত এবং স্থানীয় জেলেদের কোস্টগার্ড এরসিসিএমসি আশ্রয় দিয়েছে। সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার গোলাখালীগ্রাম থেকে ৬৫০ জন নারী-পুরুষকে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নিয়েছে। এছাড়া মোংলা চ্যানেলে অবস্থানকারী সকল কোস্টার এবং লাইটারকে নিরাপদে আশ্রয়স্থলে পাঠানো হয়েছে। কোস্টগার্ডের ১০টি অপারেশনাল জাহাজ সাইক্লোন পরবর্তী উদ্ধার কাজ করার জন্য প্রস্তুত রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন, বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি ১৩টি জাহাজের মালামাল লোড-আনলোড বন্ধসহ স্বাভাবিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। আবহাওয়ার পরিবর্তন না হওয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে। বন্দরের পক্ষ থেকে তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa