Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আসগরের রেকর্ড সেঞ্চুরিতে উড়ছে আফগানিস্তান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আসগরের রেকর্ড সেঞ্চুরিতে উড়ছে আফগানিস্তান

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 10, 2021Updated:March 10, 20212 Mins Read

আসগরের রেকর্ড সেঞ্চুরিতে উড়ছে আফগানিস্তান

Advertisement

স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টে বাজে হারের হতাশা ভুলে দলকে পথ দেখালেন আসগর আফগান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে মাত্র দুই দিনে লজ্জার পরাজয় বরণ করেছিল আফগানিস্তান। দ্বিতীয় টেস্টে অধিনায়ক আসগর আফগানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে প্রথম দিন শেষে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ৩০৭ রান। ১০৬ রানে অপরাজিত আছেন আসগর আফগান। এটা আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে রহমত শাহ করেছিলেন ১০২ রান।

আজ বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে জাভেদ আহমাদিকে বিদায় করেন ভিক্টর নিয়াউচি। তৃতীয় স্লিপে ক্যাচ দেন আফগান ওপেনার। থিতু হয়ে যাওয়া রহমত কাটা পড়েন রান আউট হয়ে। ৫৬ রানে ২ উইকেট হারানো দলকে পথ দেখান ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ। তৃতীয় উইকেটে দুই জনে গড়েন ৬৫ রানের জুটি।

৯৩ বলে তৃতীয় টেস্ট ফিফটিতে পৌঁছানো ইব্রাহিমকে (৭২) বিদায় করেন রায়ার্ন বার্ল। এরপরই উইকেটে আসেন আসগর আফগান। নিজেদের টেস্ট ইতিহাসের সেরা জুটি পেয়ে যায় আফগানিস্তান। চতুর্থ উইকেটে তারা গড়েছেন ১৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি। ষষ্ঠ টেস্ট খেলতে নামা আফগানিস্তানের যা যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ইহসানউল্লাহ ও রহমত শাহর ১৩৯ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ।

দুজনেই আগ্রাসী মেজাজে খেলছিলেন। হাশমতউল্লাহ ১৫৪ বলে ফিফটি করলেও আসগর মাত্র ৬৪ বলে পঞ্চাশ স্পর্শ করেন। তার পরের ফিফটি আসে আরও দ্রুত, মাত্র ৫৭ বলে। নিয়াউচিকে দুই বাউন্ডারি মেরে ১২১ বলে তিন অংক স্পর্শ করেন আসগর। মেরেছেন ১২টি চার এবং ২টি ছক্কা। অন্যদিকে ২২৯ বলে ৮৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ১২টি বাউন্ডারি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

July 18, 2026
ফিফা প্রধান

লাল কার্ড বিতর্ক: ফের উসকে দিলেন ট্রাম্প, প্রশংসা করলেন ফিফা প্রধানের

July 18, 2026
স্কালোনি

ইতিহাসে গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি

July 18, 2026

Latest News

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ফিফা প্রধান

লাল কার্ড বিতর্ক: ফের উসকে দিলেন ট্রাম্প, প্রশংসা করলেন ফিফা প্রধানের

স্কালোনি

ইতিহাসে গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি

Iyamal

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে সুখবর

আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa