Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আমি পরিষ্কারভাবে বলেছি, আসন্ন নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয়

আমি পরিষ্কারভাবে বলেছি, আসন্ন নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

By Saiful IslamOctober 14, 20223 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ‘মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি আর শেরম্যান আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এমনটি প্রত্যাশা করেছেন। জবাবে আমি বলেছি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কিন্তু নির্বাচনে কে আসবে বা আসবে না সেটি দল ও রাজনৈতিক ব্যক্তির ওপর নির্ভর করে। বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক দলগুলোর চালিকা শক্তি ও সঠিক নেতৃত্ব নেই, জনগণের কাছে সঠিক ব্যাখ্যা দিতে পারে না। তাদের বিষয়ে বাংলাদেশ কোনো নিশ্চয়তা দিতে পারবে না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফাইল ছবি

বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে আনক্লোজ সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী বলেন, মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেটের সঙ্গে বৈঠককালে তিনি প্রত্যাশা করেছেন জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। এ বিষয়ে আমি বলেছি, আগের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন কমিশন গঠনকালে বাংলাদেশের রাষ্ট্রপতি সব স্টেকহোল্ডারদের আমন্ত্রণ জানান। একটি সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ প্রাপ্ত হন। কিন্তু এ প্রক্রিয়ায় কিছু দল বা ব্যক্তি অংশগ্রহণ করেনি। আমি পরিষ্কারভাবে বলেছি, আসন্ন নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে।

তিনি আরও বলেন, আমরা সম্মানজনকভাবে সবকিছু তাদের অবহিত করি। কিন্তু এর মানে এই নয় যে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ মুক্তহস্তে হস্তক্ষেপ করবে। আমি এ সংবাদ সম্মেলনে আবারও বলছি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে তারা (যুক্তরাষ্ট্র) কতটুকু বলবেন এটি তাদের দেশে অবস্থানরত অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যতটুকু করতে পারেন, দয়া করে তার বাইরে যেন না যান। ওইসব রাষ্ট্রে আমাদের রাষ্ট্রদূতরা তেমন কিছুই বলতে পারেন না। আমরা অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের অতিথিপরায়ণ ভেবে সব মন্ত্রণালয় ও বিভাগের দরজাগুলো খোলা রাখি, এটির যেন অপব্যবহার না করেন। যদি করেন তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে।

বিএনপির মতো বড় দল নির্বাচনে না আসলে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে প্রশ্নের জবাবে শাহরিয়ার বলেন, গ্রহণযোগ্যতা ২০১৪ সালের নির্বাচন ছিল, সামনের দিনগুলোতেও থাকবে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ১১ অক্টোবর ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য পদে নির্বাচন হয়। এ নির্বাচনে ১৮৯টি ভোটের মধ্যে বাংলাদেশ ১৬০টি ভোট পেয়ে ঐতিহাসিক এ বিজয় অর্জন করেছে। এ ফলাফল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার উন্নয়ন এবং সুরক্ষায় বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা ও প্রতিশ্রুতির ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির বহির্প্রকাশ। সর্বোচ্চ ভোট পেয়ে এ বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশে ও বিদেশে অপপ্রচার যে মিথ্যা এটি প্রমাণ হয়েছে।

আমি ৭ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি আর শেরম্যানের সঙ্গে বৈঠক করেছি। এলডিসি উত্তরণে বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছি। আমি র‌্যাব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা যত দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছি। এ সময় তিনি সন্ত্রাসবাদ এবং সহিংস চরম পন্থার বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার কথা ব্যক্ত করেন। ইউক্রেন যুদ্ধ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় স্থান পায়। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে দ্রুত ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে।

গাইবান্ধা উপনির্বাচনে কি কারণে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয়

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অ্যান্ড আমি আসন্ন জাতীয় নির্বাচন পররাষ্ট্র পরিষ্কারভাবে প্রতিমন্ত্রী ফেয়ার ফ্রি বলেছি হবে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

February 5, 2026
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

February 5, 2026
বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

February 5, 2026
Latest News
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

নাহিদ

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.