
মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এবারের মেলার পরিধি গতবছরের চেয়ে কয়েকগুণ বেড়েছে। প্রতিদিন মেলা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মেলায় রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ,ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের সুব্যবস্থা রয়েছে। এবারে বিশেষ আকর্ষণ হলো মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করে করদাতারা রকেট, নগদ, বিকাশ ও প্রযোজ্য শিওর ক্যাশের মাধ্যমে আয়কর জমা দিতে পারছেন।
আজ মেলায় সেবা গ্রহণকারীর সংখ্যা ছিল ১ লাখ ৩৫ হাজার ৭ শ’ ৫৮ এবং নতুন ই-টিআইএন নিবন্ধনের সংখ্যা ৪ হাজার ৩৬৬।
এবার দেশের ৮টি বিভাগ, ৫৬টি জেলা, ৫৬ টি উপজেলাসহ মোট ১২০টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



