
বিএ পাস আয়াতুল্লাহর হলফনামায় দেখা গেছে, তার কোনও আয় নেই। তবে ৫ ভরি সোনাসহ নগদ টাকা আছে ২ লাখ ৫০ হাজার টাকা, ১৫০ মার্কিন ডলার এবং ব্যাংকে রয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া তার একটি টেলিভিশন, খাট, আলমারি ও শোকেস রয়েছে। তার স্ত্রীর সম্পত্তির মধ্যে রয়েছে নগদ ৫০ হাজার টাকা ও ১০ ভরি সোনা। আয়তুল্লাহর কোনও দায়-দেনা নেই। নেই তার নামে কোনও মামলাও।
পেশা জীবনে সাংবাদিক আয়াতুল্লাহ ২০১৫ সালের অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে তিনি ‘লাউ’ প্রতীক নিয়ে ৩৬২ ভোট পান। এর আগে তিনি অবিভক্ত ঢাকা সিটির একটি ওয়ার্ডের কাউন্সিলর পদেও নির্বাচন করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



