
ইনজামাম এক টিভি সাক্ষাতকারে বলেছেন, ‘পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অবস্থা ভাল নয়। আমাদের দেশে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য ভাল মাঠ ও উইকেট নেই। এটা সব থেকে বড় সমস্যা। অন্য দেশে ঘরোয়া ক্রিকেটাররা যা পারিশ্রমিক পান আমাদের দেশে তার অর্ধেকও জোটে না। একটা ভাল ব্যাট কিনতে গেলে ৬০ হাজার রুপির প্রয়োজন। এদিকে একজন ঘরোয়া ক্রিকেটার সর্বাধিক মাসিক ৫০ হাজার রুপি বেতন পায়। তার পক্ষে কি এত টাকা দিয়ে ব্যাট কেনা সম্ভব! তা হলে আমরা অন্য উন্নত দেশের সঙ্গে লড়ব কী করে?’
ইনজামাম আরও বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের দল নির্বাচন ঠিক হয়নি। টেস্ট ও টি-২০ সিরিজে তাই এভাবে আমাদের হারতে হল। দলটা লড়াই করতেই পারল না। এমন গুরুত্বপূর্ণ সিরিজে ১৬-১৮ বছরের ক্রিকেটারকে অভিষেক করানো হল। তাছাড়া মিসবাহ-উল-হক কেন একসঙ্গে দুটো পদে দায়িত্ব সামলাচ্ছে সেটাও বুঝতে পারছি না। এতে তো ওর উপরও চাপ থাকছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



