Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় আ.লীগের অফিস ছাড়লেন সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা, সাথে নিলেন সব মালামাল
জাতীয়

আ.লীগের অফিস ছাড়লেন সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা, সাথে নিলেন সব মালামাল

By Sibbir Osmanমার্চ 1, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অফিস ছেড়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সোমবার (১ মার্চ) দুপুরে বসুরহাট রূপালী চত্বরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ অফিসের সব মালামাল পার্শ্ববর্তী একটি ভবনে ব্যক্তিগত অফিসে নিয়ে গেছেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের অফিস ছেড়ে দেয়া প্রসঙ্গে আবদুল কাদের মির্জা (তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য) বলেন, ওই অফিসটি ঘরের মালিকদের বুঝিয়ে দিয়েছি। আজ (সোমবার) থেকে আমি বসুরহাট রূপালী চত্বরে আলেয়া টাওয়ারে ব্যক্তিগত অফিসে বসবো। তাই আমার কেনা মালামালগুলো নিয়ে এসেছি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অপরাজনীতির সঙ্গে আমি নাই। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অফিস কোথায় হবে তা একমাত্র ওবায়দুল কাদের জানেন।

এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পৌর মিলনায়তনে এক সভায় কাদের মির্জা বলেছিলেন, দল যদি বহিষ্কার করে ‘বঙ্গবন্ধু গবেষণা পরিষদ’ করেছি, সেখানে বঙ্গবন্ধুর জয়গান, শেখ হাসিনার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ের জন্য কথা বলবো।

অফিস ছেড়ে দিয়ে মালামাল নিয়ে যাওয়ার ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, এসব মালামাল পদ্মা লাইফ ইন্স্যুরেন্স থেকে উপজেলা আওয়ামী লীগের নামে ক্রয় করা। উনি (কাদের মির্জা) আওয়ামী লীগের মালামাল ব্যক্তিগতভাবে নিয়ে যেতে পারেন না।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দীর্ঘ দুই মাস থেকে দলের বিভিন্ন ব্যক্তির সমালোচনা করে আলোচনায় আসেন।

গত ১৯ ফেব্রুয়ারি কাদের মির্জা ও তার প্রতিপক্ষ গ্রুপের সংঘর্ষে এক সাংবাদিক খুন হওয়ার পর কেন্দ্র থেকে উপজেলা আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত করা হয়। এরপর থেকে দলের নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার গুঞ্জন শোনা যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
গ্রেপ্তার

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

জুন 9, 2026
সম্মাননা দেওয়া হবে

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

জুন 9, 2026

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

জুন 9, 2026
Latest News
গ্রেপ্তার

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

সম্মাননা দেওয়া হবে

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

সই করেননি

রামিসা ধর্ষণ-হত্যা: পূর্ণাঙ্গ রায়ে সই বাকি, ডেথ রেফারেন্স যাচ্ছে হাইকোর্টে

উচ্ছেদ অভিযান

মাঠ-পার্ক দখল মুক্ত করতে সারা দেশে উচ্ছেদ অভিযান

বৃষ্টির আভাস

১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

কারিগরি

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

আসামি

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

সেনাসদস্য

তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যকে গ্রেপ্তারের নির্দেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa