
আমন্ত্রিত অতিথি হিসেবে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) শীর্ষস্থানীয় সাত নেতা।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল পৌনে তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে তারা যোগ দেন।
এ সময় দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘আওয়ামী লীগ অধিকার আদায়ের সংগ্রামে সবসময় অগ্রগামী ছিল। জনগণের ন্যায্য অধিকার আদায়ে আওয়ামী লীগ সবসময় ভূমিকা রেখেছে। আশা করছি ভবিষ্যতেও আওয়ামী লীগ তাদের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস বজায় রাখবে।’
তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে আমাদের গণতান্ত্রিক চর্চা এগিয়ে চলছে। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে আশা করি।’
দলটির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে সম্মেলনে আগত প্রতিনিধি দলের সদস্যরা হলেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি ও মুজিবুল হক চুন্নু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



