নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটির ৪৪ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. আয়নাল হোসেন আয়নাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আগামীকাল (শনিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ঢাকা উত্তর সিটিতে ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এরমধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তরে মোট ভোটকেন্দ্রে ১ হাজার ৩১৮। মোট সাধারণ ওয়ার্ড ৫৪ ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৮টি। এ ছাড়াও ভোটকক্ষ রয়েছে ৭৫৪টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



