জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভা আজ। রোববার বিকাল ৪টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
শনিবার দলটির একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন বোর্ডের সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



