Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি আ. লীগ নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা, যা বললেন ফেসবুক স্ট্যাটাসে
রাজনীতি

আ. লীগ নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা, যা বললেন ফেসবুক স্ট্যাটাসে

By Tarek Hasanসেপ্টেম্বর 22, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে সকল ধরণের রাজনৈতিক কর্মকান্ড থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওরফে লায়ন মানিক। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে নিজের ফেসবুক আইডিতে একটি পোষ্ট দিয়ে তিনি ওই ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার হাত ধরে একটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বৈষম্যহীন সুন্দর নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

জাহাঙ্গীর আলম

Advertisement

জাহাঙ্গীর আলম শহিদ তরিক উল্যাহ বীর বিক্রমের জ্যেষ্ঠ সন্তান। তিনি ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী এবং সরকার স্বীকৃত সিআইপি। একই সঙ্গে তিনি সেনবাগের শায়েস্তা নগর গ্রামে তার বাড়ির পাশে নিজের নামে প্রতিষ্ঠা করা উপজেলার একমাত্র মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বাড়িতে ও ছমির মুন্সিরহাট বাজারের তার বিপনী বিতানে হামলা-ভাঙচুর এবং পরবর্তীতে একাধিক মামলায় জড়ানোর ঘটনায় হতাশা থেকে তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

ফেসবুক পোষ্টে আওয়ামী লীগের এ নেতা জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, ‘আমি একজন খেতাব প্রাপ্ত শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। খুব ছোটবেলায় বাবাবে হারিয়েছি। কারণ মহান মুক্তিযুদ্ধে আমার বাবা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। অনেক ঘাত-প্রতিঘাত ও সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। ব্যবসায়ে আত্মনিয়োগ করার পর সব সময় এলাকার মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার চেষ্টা করেছি এবং এখনও করে যাচ্ছি।

জাহাঙ্গীর আলম বলেন, ‘বৃহত্তর পরিসরে সেনবাগের মানুষের সেবা করার লক্ষ্যে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নও দেখি। যার জন্য রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করি। নিজের ব্যবসার পাশাপাশি সমাজ সেবায় ও রাজনৈতিক কর্মকান্ডে প্রচুর সময় ও অর্থ ব্যয় করি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, মহান মুক্তিযুদ্ধে শহিদ পিতার আত্মত্যাগ এবং নিঃস্বার্থভাবে সমাজের জন্য ও দলের জন্য দীর্ঘ দুই যুগেরও বেশি সময় বিভিন্ন অবস্থানে কাজ করেও দলের কাছে সেই মূল্যায়ন পাইনি। বরং যারা কখনও দল করেনি বা যাদের আত্নিক সম্পর্ক সেনবাগের মাটি ও মানুষের সঙ্গে ছিলো না বরং তারাই দলের মনোনয়ন পেয়ে একতরফা ভোটে বারবার জনপ্রতিনিধি হয়ে সেনবাগবাসীকে দীর্ঘ ১০ বছর যাবত শোষণ করেছেন এবং সেনবাগবাসীর মধ্যে বৈষম্য সৃষ্টি করেছেন। আর আমার মতো ত্যাগী কর্মীর কোন মূল্যায়ন হয়নি। সর্বশেষ একতরফা জাতীয় নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের দিনও আমার মার্কেটে হামলা ও ভাঙচুর করা হয়েছে। যা অত্যন্ত বেদনাদায়ক।

ফেসবুক পোস্ট দেখুন :

জাহঙ্গীর আলম তার পোষ্টে উল্লেখ করেন, ‘আমি রাজনীতি করতে এসেছি মানুষের কল্যাণের জন্য এবং মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য, লুটপাট করার জন্য নয়। বরং দলের অভ্যন্তরীণ কোন্দলে নানাভাবে বঞ্চনার স্বীকার হয়েছি। ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সৎ ভাবে চলার চেষ্টা করেছি, কখনও কারো ক্ষতি করার চেষ্টা করিনি সব সময় মানুষের উপকার করার চেষ্টা করেছি। তারপরও রাজনৈতিক ট্যাগের কারণে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার শপিং কমপ্লেক্সসহ বাড়িতে হামলা হয়েছে। এমনকি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে।’

পটপরিবর্তনের পরও রাজনীতি কুলষিত হচ্ছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি একজন খাঁটি ব্যবসায়ী। ব্যবসা আর রাজনীতি এক সঙ্গে যায় না। রাজনীতি আমার পেশাও না, নেশাও না। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পট পরিবর্তনের পরেও যেভাবে রাজনীতি কলুষিত হচ্ছে এবং এক কর্তৃত্ববাদের পতন না হতেই আর এক কর্তৃত্ববাদ সৃষ্টি হওয়ার পথে যেভাবে এগোচ্ছে, সে কারণে এই প্রতিহিংসা পরায়ণ, নোংরা ও অসৎ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেয়াই উত্তম বলে মনে করি। তাই সকল ধরণের রাজনৈতিক কর্মকান্ড থেকে অব্যাহতি নিলাম।’

চাকরি হারালেন কিস্তির টাকা না পেয়ে গরু নিয়ে যাওয়া এনজিওকর্মী

বিষয়টি নিয়ে দলীয় মতামত জানার জন্য জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ বেশ কয়েকজন নেতাকে ফোন দিয়ে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে দলীয় বক্তব্য জানা যায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

জুন 15, 2026
আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জুন 14, 2026
জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

জুন 14, 2026
Latest News
Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

BNP

বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

Hasnat

হাজিরা দিতে গিয়ে কারাগারে হাসনাত

নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

রুমিন ফারহানা

হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa