Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইংলিশ ফুটবল লিগে রেকর্ড ১১২ জন করোনা পজিটিভ
খেলাধুলা ফুটবল

ইংলিশ ফুটবল লিগে রেকর্ড ১১২ জন করোনা পজিটিভ

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 9, 20212 Mins Read
ইংলিশ ফুটবল লিগে রেকর্ড ১১২ জন করোনা পজিটিভ
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: ইংলিশ ফুটবল লিগে (ইএফএল) একদিনে সর্বোচ্চ ১১২জন করোনা পজিটিভের রেকর্ড হয়েছে। সম্প্রতি ৬৬টি ইএফএল ক্লাবের ৩৫০৭ জন খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে পরিচালিত পিসিআর পরীক্ষায় ১১২জন পজিটিভ সনাক্ত হয়েছে। ইএএফএল’র এক বিবৃতিতে করোনায় রেকর্ড শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি সপ্তাহে ইএফএল’র ক্লাবগুলোর মধ্যে পিসিআর পরীক্ষা পরিচালনা করা হয়। এ সমস্ত ক্লাবের মধ্যে এফএ কাপের তৃতীয় রাউন্ডে খেলা বিভিন্ন ক্লাব রয়েছে। এছাড়া ইএফএল’র বাকি ৬টি ক্লাবের পরবর্তী লিগ ম্যাচের আগেই করোনা পরীক্ষা করা হবে।’

ইএফএল জানিয়েছে করোনা শনাক্ত হওয়া খেলোয়াড় ও ক্লাব স্টাফদের বৃটিশ সরকারের স্বাস্থ্য প্রোটোকল অনুযায়ী ১০ দিনের সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

এদিকে ইএফএল মেডিকেল পরামর্শদাতা ড. রিচার্ড হিগিন্স ও ড. শুভাশিষ বসু বলেছেন, ‘কোভিড-১৯ এর নতুন প্রাদুর্ভাবের কারনেই এত সংখ্যক খেলোয়াড় ও স্টাফ আক্রান্ত হয়েছে। কিন্তু তারপরেও এই সংখ্যা আমাদের কাছে খুব একটা বেশী নয়। এর অর্থ হচ্ছে ক্লাবগুলো প্রোটোকল মানার যথাসাধ্য চেষ্টা করছে। এর সাথে সরকারেরও সহযোগিতা রয়েছে। এর মধ্যেই সরকার খেলা চালিয়ে যাবারও অনুমতি দিয়েছে। লিগে যে ধরনের করোনা পরীক্ষার প্রথা চালু ছিল এই মুহূর্তে সেটা আবারো নতুন করে সাজাতে হয়েছে। কিছুটা কষ্ট হলেও সকলের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে আমাদের এটা মেনে নিতে হয়েছে। আমাদের বিশ^াস ইংল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়া এই করোনাভাইরাস লিগ কর্তৃপক্ষ শক্তভাবেই প্রতিরোধ করতে পেরেছে।’

এদিকে আগামী ১১ জানুয়ারি থেকে ৭২টি ক্লাবের মধ্যে সপ্তাহে দুই দফা করোনা পরীক্ষা পরিচালনার বিষয়টি শুরু করতে যাচ্ছে ইএফএল ও পেশাদার ফুটবলার্স এসোসিয়েশন (পিএফএ)। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026
আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

July 21, 2026

Latest News

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

মেসির প্রশংসা

বিশ্বকাপ জয়ের উল্লাসেও রদ্রির মুখে শুধু মেসির প্রশংসা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa