
এর আগে ব্রকিংটন গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে ছোট ছোট পার্টনারশিপে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হেরে ২৫৯ রানের পুঁজি গড়ে যুব টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন শাহাদাত হোসাইন। ইয়াং লায়ন্সের হয়ে ৩ টি করে উইকেট নেন ডোনেথি ও ব্রোকস।
এই রানের জবাবে ব্যাট করতে নেমে তানজিদ-মৃতঞ্জয়দের বোলিংতোপে ১ রানেই ৩ উইকেট হারায় ধুঁকতে থাকেন ইয়াং লায়নস। শেষ পর্যন্ত ৩৯,২ ওভারে ১৫১ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ডোনেথি।
এদিকে বাংলাদেশের হয়ে তানজিদ হাসান সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়াও ২ টি করে উইকেট নেন মৃতঞ্জয় চৌধুরী, শাহিন আলম ও অভিষেক দাস।
এদিকে স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের অ-১৯ ক্রিকেটারদের মধ্যকার ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে ২১ জুলাই। নিজেদের প্রথম ম্যাচে ২২ জুলাই স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



