Advertisement

স্পোর্টস ডেস্ক : করোনা মহামারির মধ্যেও ইংল্যান্ড সফরের সিদ্ধান্ত নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে পাকিস্তান। ইংল্যান্ড যাওয়ার আগে ঘোষিত স্কোয়াডের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসার পরও এই সফর থেকে বিন্দু পরিমাণ সরে আসেনি পাকিস্তান ক্রিকেট দল।

গত মাসের ২৮ তারিখ ইংল্যান্ড গিয়ে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। সে হিসেবে এক মাসেরও বেশি সময় পার হয়ে গেছে এরই মধ্যে। ৫ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

সিরিজ শুরুর প্রাক্কালে ইংল্যান্ডের কাছে অদ্ভূত এক আবদার করে বসলো পাকিস্তান। তাদের এই ইংল্যান্ড সফর যদিও কোনো শর্তের বাধ্যবাদকতার মধ্য দিয়ে হচ্ছে না। তবুও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আশা করে, তারা যেভাবে করোনার মত ভয়াবহ মহামারি উপেক্ষা করে সফরে আসতে পারলো, তেমনি সব কিছু উপেক্ষা করে ২০২২ সালে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড।

পিসিবি সরাসরি এভাবে না বলে বলছে, ‘আমরা আশা করি ইসিবিও ২০২২ সালে সঠিক কাজটি করবে।’ ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানই দ্বিতীয় দল, যারা করোনা চলাকালীন সময়ে ইংল্যান্ডে অবস্থান করছে টেস্ট সিরিজ খেলার জন্য। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে তারা।

সর্বশেষ ইংল্যান্ড পাকিস্তান সফরে গিয়েছিল ২০০৫ সালে। এর মধ্যে ১৫ বছর পার হয়ে গেলেও ইংলিশরা আর পাকিস্তান সফরে আসেনি। ২০০৮ সালে ভারতের মুম্বাই হামলা, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান দলের ওপর নৃশংস হামলার পর দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সম্প্রতি সেই স্থবিরতা কাটাতে শুরু করেছিল পাকিস্তান। কিন্তু করোনার কারণে সেটা আবার থমকে গেছে। এরই মধ্যে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুসারে ২০২২ সালেই পাকিস্তানে সফরের কথা রয়েছে ইংল্যান্ডের।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বৃহস্পতিবার জানালেন, ২০২২ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরের বিষয়টা এখনও পর্যন্ত ভালো ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। অর্থ্যা, এখনও পুরোপুরি সম্ভাবনা আছে সফরটি অনুষ্ঠিত হওয়ার।

পিসিবি থেকে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন, ‘আপনি জানতে চাইতে পারেন, ওই সিরিজের ফলে কি পাকিস্তানের কোনো উপকার হবে? আমরা বলবো অবশ্যই উপকার হবে আমাদের। কিন্তু এই মুহূর্তেই আমরা এ নিয়ে কোনো চুক্তি কিংবা কোনো শর্ত আরোপ করতে চাই না ইংল্যান্ডের ওপর। বরং, এ বিষয়ে পদক্ষেপ নেয়ার কোনো সময়ই হয়নি। সময় আসলেই সব বোঝা যাবে। ইসিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বাস, সময়মত ইসিবি সঠিক সিদ্ধান্তই নেবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.