Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইউএনওর ওপর হামলা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জাতীয়

ইউএনওর ওপর হামলা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

By Sibbir OsmanSeptember 3, 20203 Mins Read
ফরহাদ হোসেন
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার জট অতি অল্প সময়ের মধ্যে খুলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ওই উপজেলায় নিজের সরকারি বাংলোয় হামলার শিকার ইউএনও ওয়াহিদা খানমকে গুরুতর অবস্থায় বর্তমানে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, সে (ইউএনও) বেশ সিরিয়াস পর্যায়ের রোগী। কারণ, আক্রান্ত খুব ডেপথ হয়েছে। আমাদের জেলা প্রশাসক ও পুলিশ সুপার তার বাসায় অবস্থান করছে। আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলেছি, আমাদের সচিব কথা বলেছেন। বিষয়টি কী হয়েছে এবং এই দুর্বৃত্তরা কারা সে বিষয়ে এসপি বললেন, আমরা খুব দ্রুত দুর্বৃত্তদের নাম-ঠিকানা সব বের করতে পারবো। তারা আশাবদী খুব। অতি অল্প সময়ের মধ্যে আশা করি জটটা খুলবে এবং আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বাসায় সিসিটিভি ক্যামেরা ছিল কিন্তু তারা মুখোশ পরা ছিল। যে দুজন দুর্বৃত্ত, তাদের মুখে মুখোশ ছিল এবং সেগুলো দেখে পর্যালোচনা চলছে, ওখানে হাই পাওয়ার টিম কাজ করছে। পুলিশের চৌকশ একটি টিম কাজ করছে। তারা আশাবাদী যে খুব দ্রুত আমাদের জানাতে পারবেন কারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা অপেক্ষা করছি।

তিনি বলেন, নির্বাহী কর্মকর্তা ওয়াদিহা খানমকে সব থেকে ভালো চিকিৎসাসেবা নিশ্চিত করা যেন যায় সে চেষ্টা করছি, এক্ষেত্রে নিউরোসায়েন্স হাসপাতাল সবথেকে ভালো। যা যা করা প্রয়োজন আমাদের পক্ষ থেকে আমরা সেটি করছি। একটু অপেক্ষা করতে হবে দুর্বৃত্তরা করা। তারা কী ডাকাতির উদ্দেশ্যে এসেছিল নাকি উদ্দেশ্যমূলকভাবে কোনো কারণে শত্রুতা তৈরি হয়ে এ রকম কিছু হয়েছিল কি-না। আমি ডিসিকে ডিজ্ঞেস করেছি শত্রুতাবশত এ রকম কিছু হয়েছিল কিনা, তিনি বলেছেন, এ ধরনের কোনো কিছু অবহিত করেননি। আশা করি আমরা সিটিটিভি ক্যামেরার ফুটেজ দেখে, তার পিতাও কিন্তু আহত, শত্রুতাবশত মনে করলে সে একা আক্রান্ত হত। কিন্তু তার পিতাও আক্রান্ত হয়েছেন। ডাকাতির উদ্দেশ্যে বা এ রকম কিছুও হতে পারে। আমরা অপেক্ষা করছি, অত্যন্ত গুরুত্বসহকারে বিষয়টি দেখছি। অতি অল্প সময়ের মধ্যে আশা করি জটটা খুলবে এবং আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তার তিন বছর বয়সী একটি সন্তান আছে, সে অক্ষত এবং স্বামী রংপুরের পীরগঞ্জ এলাকায় ইউএনও।

পারিবারিক শত্রুতা কিনা- প্রশ্নে তিনি বলেন, পারিবাহিক শত্রুতা মনে হচ্ছে না, তবে তদন্তে বেরিয়ে আসবে। আমরা জিজ্ঞাস করেছি, কোনোকিছু খোয়া গেছে কিনা, এখনও জানা যাচ্ছে না। আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টির চুলচেরা বিশ্লেষণ করছে।

হামলার পরে স্থানীয় সংসদ সদস্যও তার বাসায় গিয়ে বলেছেন- ডাকাতির জন্য নয়, মেরে ফেলার জন্য হামলা করা হয়েছে- এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, তার এ কথা তদন্ত কাজে সহায়তা করবে। তিনি তো ওই এলাকার সিচ্যুয়েশন ভালো জানেন।

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে দুর্বৃত্তদের হামলার শিকার হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা। এয়ার অ্যম্বুলেন্সে রংপুর মেডিকেল থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩১ ব্যাচের কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার পর বৃহস্পতিবার সচিবালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে আসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ। এসময় জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa