Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইউএস বাংলার ঢাকা-যশোর ফ্লাইট বৃহস্পতিবার চালু
জাতীয়

ইউএস বাংলার ঢাকা-যশোর ফ্লাইট বৃহস্পতিবার চালু

By জুমবাংলা নিউজ ডেস্কJune 10, 20202 Mins Read

ইউএস বাংলার ঢাকা-যশোর ফ্লাইট বৃহস্পতিবার চালু

Advertisement

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুরের ধারাবাহিকতায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে যশোর রুটে বৃহস্পতিবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

সকল ধরনের স্বাস্থবিধি পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে যশোরে পাঁচটি  ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিট, ৮টা ১৫ মিনিট, ১০টা ৫০ মিনিট, বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং প্রতিদিন সকাল সাড়ে ৮টা, সাড়ে ৯টা, দুপুর ১২টা ৫ মিনিট, বিকাল ৫টা ৪৫ মিনিট ও রাত সাড়ে ৮টায় যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকা থেকে যশোরে ন্যূনতম ভাড়া ২৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোভিড-১৯ মহামারিকালীন সময়ের কথা বিবেচনা করে যে কোনো পরিবহনের তুলনায় এয়ারলাইন্স সেক্টরে বিশেষ করে ইউএস-বাংলায় অভ্যন্তরীণ রুটে ১ জুন থেকে সকল ধরনের স্বাস্থ্যবিধি পালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে।

বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, সিলেটে ১টি ও সৈয়দপুরে ৩টি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ও ড্যাশ ৮-কিউ৪০০ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলায় ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ ও ৪টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।

যশোর বিমানবন্দর থেকে খুলনায় যাত্রীদের যাতায়াতের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত শাটল বাস সার্ভিস সুবিধা রয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দর থেকে শাটল বাস সার্ভিস রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কেবিন ক্রু, ককপিট ক্রুসহ সকল এয়ারলাইন্স এক্সিকিউটিভ মনোবলকে সুদৃঢ় রেখে যাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছে।

খুব শিগগিরই ঢাকা থেকে কক্সবাজার, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করার প্রত্যাশা করছে ইউএস-বাংলা।  সূত্র : ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa