Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইউক্রেনের সঙ্গে ড্র করে খোঁড়াতে খোঁড়াতে ইউরোর মূল পর্বে ইতালি
খেলাধুলা ফুটবল

ইউক্রেনের সঙ্গে ড্র করে খোঁড়াতে খোঁড়াতে ইউরোর মূল পর্বে ইতালি

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 21, 2023Updated:November 21, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : টানা দুটি বিশ্বকাপে খেলতে না পারার লজ্জা মাথার ওপর ভর করে আছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপেও কী খেলা হবে না ইতালির? এমন শঙ্কা যখন দেখা দিয়েছিলো, তখন কোনোমতে খোঁড়াতে খোঁড়াতে আগামী বছর জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করলো আজ্জুরিরা।

ইউক্রেনের সঙ্গে ড্র করে খোঁড়াতে খোঁড়াতে ইউরোর মূল পর্বে ইতালি

Advertisement

সোমবার রাতে জার্মানির লেভারকুসেনে ইউরো বাছাইয়ের শেষ ম্যাচ ইউক্রেনের মুখোমুখি হয় ইতালি। ইউরোয় খেলতে হলে এই ম্যাচে জয় কিংবা অন্তত ড্র প্রয়োজন ছিল ইতালিয়ানদের।

শেষ পর্যন্ত সেটাই করতে সক্ষম হলো লুসিয়ানো স্পালেত্তির শিষ্যরা। ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করেই ইউরোয় নাম লেখালো তারা। ইউক্রেনকে খেলতে হবে প্লে-অফে।

‘সি’ গ্রুপে ৭ ম্যাচ শেষে সমান ১৩ পয়েন্ট করে নিয়ে ইউক্রেনের বিপক্ষে খেলতে নেমেছিলো বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও গোল ব্যবধানে এগিয়ে ছিলো তারাই। ৮ ম্যাচ শেষে দু’দলেরই পয়েন্ট হলো সমান ১৪ করে। গোল ব্যবধানেই ইউরোর মূল পর্বে উঠলো ইতালি।

২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে আগেই ইউরোয় নাম লিখেছিলো ইংল্যান্ড। মূলত গত অক্টোবরে ওয়েম্বলিতে ইতালিকেই ৩-১ ব্যবধানে হারিয়ে ইউরোয় খেলা নিশ্চিত করেছিলো ইংলিশরা।

মাঠে নামার আগেই ইউক্রেনের চেয়ে এগিয়েছিলো ইতালিয়ানরা। কারণ, কখনোই ইউক্রেনিয়ানদের কাছে পরাজিত হয়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার ম্যাচেও ইউক্রেন পেনাল্টির দারুণ সুযোগ পেয়েছিলো। মাইখাইলো মাদ্রিককে বক্সের মধ্যে ফাউল করার কারণে পেনাল্টির জোরালো আবেদন করেছিলো ইউক্রেনের ফুটবলাররা। কিন্তু রেফারি সে আবেদনে কান দেননি।

তবে, ইউক্রেন এখনও আশা হারায়নি। টানা চতুর্থ ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার জন্য আগামী মার্চে মাঠে নামবে তারা। বৃহস্পতিবার নিওনে অনুষ্ঠিতব্য ড্র’য়ের মাধ্যমে প্রতিপক্ষ নির্ধারণ হবে ইউক্রেনের।

ম্যাচের পর ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন, ‘ইউক্রেন দুর্দান্ত ফুটবল খেলেছে। তারা আমাদের জন্য কঠিন সময় তৈরি করেছিলো। তবে আমরাও ভালো ফুটবল খেলেছি। বিশেষ করে প্রথমার্ধে। অনেকগুলো ভালো সুযোগ পেয়েছি; কিন্তু কাজে লাগাতে পারিনি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

July 7, 2026
ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

July 7, 2026
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026

Latest News

egypt-coach

ম্যাচের আগে আর্জেন্টিনাকে যে হুংকার দিয়ে রাখলেন মিসরের কোচ

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa