Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইউরোতে এক রাতেই যত রেকর্ড
খেলাধুলা ফুটবল

ইউরোতে এক রাতেই যত রেকর্ড

By Md EliasJune 20, 20242 Mins Read

২০২৪ ইউরোর প্রথম ম্যাচডে খুব একটা চমক উপহার দেয়নি। একমাত্র বেলজিয়াম ছাড়া বড় দলের সবাই পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছিল। নিজেদের ফুটবল ইতিহাসে রোমানিয়ার মাত্র দ্বিতীয় ইউরো ম্যাচ জয় কিংবা জর্জিয়ার অভিষেক ছিল বড় ঘটনা।

ইউরোতে

Advertisement

তবে এসব ছাপিয়ে আলোচনায় আসে বড় দলগুলোর সংগ্রাম। স্পেন এবং জার্মানি ছাড়া আয়েশি জয় পায়নি কেউই। ইতালি জিতেছিল ২-১ গোলে। আত্মঘাতী গোলের সুবাদে জয় পায় ফ্রান্স। আবার পর্তুগাল জয় পায় অতিরিক্ত সময়ে এসে। ইংল্যান্ডও ১ গোলের বেশি দিতে পারেনি।

দ্বিতীয় ম্যাচডে’তে অবশ্য শুরুতেই ছিল নজর কেড়ে নেওয়ার মতো ঘটনা। ফেবারিট ক্রোয়েশিয়াকে ২-২ গোলে রুখে দেয় আলবেনিয়া। অন্যদিকে প্রথম দল হিসেবে টানা দুই জয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে জার্মানি।

গতকাল (বুধবার) দিনের প্রথম দুই ম্যাচেই মিলেছে রেকর্ডের দেখা। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বদলি নেমে আত্মঘাতী গোল করার পাশাপাশি নিজ দলের হয়েও গোল করেছেন আলবেনিয়ার ক্লস ইয়াসুলা।

একটি করে ড্র ও হার নিয়ে বিদায়ের শঙ্কায় ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৭২ মিনিটে বদলি হিসেবে নেমে ৭৬ মিনিটেই নিজেদের জালে বল ঠেলে দেন ইয়াসুলা। এরপর অবশ্য যোগ করা সময়ে আরেকটি গোলে দলকে ফেরান সমতায়।

দিনের ২য় ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়েন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এরইমাঝে কিংবদন্তি বনে যাওয়া এই গোলরক্ষক খেলেছেন নিজের ১৭তম ইউরো ম্যাচ। এটি যেকোনো গোলরক্ষকের জন্য সবচেয়ে বেশি ইউরো ম্যাচ খেলার রেকর্ড। সমান ম্যাচ অবশ্য খেলেছেন ইতালির লিজেন্ডারি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও।

৩৮ বছর বয়সেও ক্ষিপ্র নয়্যার
হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জয় পায় জার্মানি। এই নিয়ে গ্রুপপর্বেই ৭ গোল করে ফেলেছে তারা। ইউরোতে গ্রুপপর্বে কোনো দলের এটাই সবচেয়ে বেশি গোল করার ঘটনা।

এর আগের রেকর্ডও ছিল জার্মানির। ২০২০ ইউরোতে তারা তিন ম্যাচে করেছিল ৬ গোল। এবার এক ম্যাচ বাকি থাকতেই সেই রেকর্ড ভেঙে ফেলল জুলিয়ান নাগালসম্যানের শিষ্যরা।

সোনাক্ষীর বিয়েতে যে কারণে লাল পোশাক পরা যাবে না!

এদিকে ২-০ গোলের এই হার ছিল হাঙ্গেরির জন্য টানা দুই পরাজয়। সবশেষ কোনো মেজর টুর্নামেন্টে হাঙ্গেরির টানা দুই হার এসেছিল ১৯৭৮ সালে। সেবার আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিল হাঙ্গেরি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

July 6, 2026
আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

July 6, 2026
WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

July 6, 2026

Latest News

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

Naimar

নরওয়ের গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার?

Messi

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে কোন দল?

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa