Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইউরোতে জার্মানির কোচ হিসেবে লো’ই থাকছেন
খেলাধুলা ফুটবল

ইউরোতে জার্মানির কোচ হিসেবে লো’ই থাকছেন

By জুমবাংলা নিউজ ডেস্কApril 7, 2021Updated:April 7, 20212 Mins Read

ইউরোতে জার্মানির কোচ হিসেবে লো’ই থাকছেন

Advertisement

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে সম্প্রতি হতাশাজনক পারফরমেন্স সত্ত্বেও ইউরো ২০২০’এ জার্মানির কোচ হিসেবে জোয়াচিম লো’ই থাকছেন বলে এক সাক্ষাতকারে নিশ্চিত করেছেন জার্মান এফএ’র (ডিএফবি) সভাপতি ফ্রিজ কেলার।

ইউরোপীয়ান অঞ্চালের বাছাইপর্বে প্রথম ধাপের তিনটি ম্যাচের মধ্যে একটিতে পরাজিত হয়ে জার্মানী ৬ পয়েন্ট নিয়ে জে-গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে। সর্বশেষ ম্যাচে তারা ছোট দল নর্থ মেসিডোনিয়ার কাছে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে। চার মাস আগে স্পেনের কাছে নেশন্স লিগে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল লো’র দল। যে কারনে লো’র ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে পরাজয়ের ম্যাচটি ছিল গত ২০ বছরে বিশ^কাপ বাছাইপর্বে জার্মানীর প্রথম পরাজয়।

২০১৮ সালের রাশিয়া বিশ^কাপে লো’র অধীনে গ্রুপ পর্বের তলানির দল হিসেবে বিদায় নেবার পর থেকেই জার্মানী ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ঐ আসরে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব থেকেই বিদায় কেউই মেনে নিতে পারেনি। ইতোমধ্যেই অবশ্য ৬১ বছর বয়সী লো ঘোষনা দিয়েছেন ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের পর ১৫ বছরের দায়িত্ব শেষে জাতীয় দল ছেড়ে যাবেন।

ডিএফবি সভাপতি বলেছেন, ‘নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ম্যাচ আমাদের হতাশ করলেও মূল পরিকল্পনায় কোন পরিবর্তন আনবে না। লো তার দল নিয়ে যথাযথ পর্যালোচনা করেছেন এবং সফল একটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ শেষে নিজের মেয়াদ শেষ করার ঘোষনা দিয়েছেন।’

বাছাইপর্বে পরাজয়ে শীর্ষে থাকা আর্মেনিয়ার চেয়ে তিন পয়েন্ট ও নর্থ মেসিডোনিয়ার থেকে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। এ কারনেই সমালোচনাকরা ইউরোর আগেই লো’কে পরিবর্তনের দাবী জানিয়েছেন। কিন্তু ডিএফবি ইঙ্গিত দিয়েছে লো’র উত্তরসূরী খুঁজতে তারা কোন তাড়াহুড়া করছে না। আরবি লিপজিগের সাবেক স্পোর্টিং ডাইরেক্টর রালফ রাগনিক লো’র উত্তরসূরী হিসেবে তালিকায় এগিয়ে রয়েছেন বলেছেন সূত্রমতে জানা গেছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

June 23, 2026
Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

June 23, 2026
Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

June 23, 2026

Latest News

এমবাপের তাণ্ডব

মেঘের গর্জন থামিয়ে এমবাপের তাণ্ডবে উড়ে গেলো ইরাক

Messi

সিংহাসনে বসার ম্যাচে আরও যেসব রেকর্ড গড়েছেন মেসি

Romero Messi

অস্ট্রিয়াকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa