Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইউরোপা লিগের শেষ ষোলতে আর্সেনাল, ম্যানইউ
খেলাধুলা ফুটবল

ইউরোপা লিগের শেষ ষোলতে আর্সেনাল, ম্যানইউ

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 26, 2021Updated:February 26, 20213 Mins Read

ইউরোপা লিগের শেষ ষোলতে আর্সেনাল, ম্যানইউ

Advertisement

স্পোর্টস ডেস্ক: পিয়েরে-এমেরিক আবামেয়াংয়ের জোড়া গোলে বেনফিকাকে হারিয়ে বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ষোল নিশ্চিত করেছে আর্সেনাল। গ্রিসে অনুষ্ঠিত লিগের শেষ বত্রিশের ফিরতি লেগে ৩-২ গোলে জয়লাভ করে গানাররা। একই রাতে শেষ ষোল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং রেঞ্জার্সও।

করোনা মহামারির কারণে ভ্রমনের উপর কঠোর বিধিনিষেধ আরোপিত হয়েছে যুক্তরাজ্য ও পর্তুগালে। এমতাবস্থায় নিরপেক্ষ ভেন্যু পাইরাসের কারাইসকাকিস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে আর্সেনালের হয়ে গোলের সুচনা করেন গ্যাবনের স্ট্রাইকার আবামেয়াং। ২১ মিনিটে দারুন দক্ষতায় গোল করেন তিনি । তবে ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে সমতা ফিরিয়ে আনেন ডিওগো গনকালভেস। বিরতির পর ৬১ মিনিটে গোল করে বেনফিকাকে এগিয়ে দেন রাফি সিলভা। তবে কিয়েরান টিয়ার্নির ৬৭ মিনিটের গোলে সমতা ফিরে পায় আর্সেনাল।

ম্যাচের একবারেই শেষভাগে ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আর্সেনালের বিজয় নিশ্চিত করেন আবামেয়াং। টিন এজার বুকায়ো সাকার ক্রসের বল দারুনভাবে জালে জড়িয়ে দেন তিনি। ফলে ৩-২ গোলে জয় নিশ্চিত হয় গানারদের।

এর আগে রোমে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র থাকায় দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে ইউরোপার শেষ ষোল নিশ্চিত করে গানাররা।

খেলা শেষে আবামেয়াং বিটি স্পোর্টসকে বলেন,‘ আজ রাতে সবাই খুশি। এটিই প্রতিদিন আমাকে শক্তি যোগাবে। অতীতের ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করবে। আজ জয়ের জন্য দলকে দারুন ধৈর্য্যের পরিচয় দিতে হয়েছে। যোগ্য দল হিসেবেই জয় পেয়েছি। এটি ছিল কঠিন একটি ম্যাচ। আমরা যা করেছি ভবিষ্যতে তা দৃষ্টান্ত হয়ে থাকবে।’

এদিকে রিয়াল সোসিয়েদাদের আথিথেয়তার ম্যাচে তাদের সঙ্গে গোল শুন্য ড্র করেও শেষ ষোলর ড্রয়ের জন্য নাম লিখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে ইতালীর নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম লেগে তারা ৪-০ গোলে জয়লাভ করেছিল। কিন্তু গতকাল ওল্ড ট্রাফোর্ডে লা রিয়ালদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতেই ব্যর্থ হয়েছে ইউনাইটেডের মিকেল ওয়ারজাবাল। এটি ছিল ম্যাচে গোল করার সেরা সুযোগ। এছাড়া ব্রুনো ফার্নান্দেজের শট ক্রসবারে লেগে এবং ফাউলের কারণে এক্সেল তুয়ানজেবের গোল বাতিল হলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় রেড ডেভিলসদের।

এদিকে প্রিমিয়ার লিগে গোল ব্যবধানে ম্যাচস্টোর ইউনাইটেডের পেছনে থাকা লিস্টার সিটি ছিটকে পড়েছে লিগ থেকে। গতকাল নিজেদের মাঠে ০-২ গোলে হেরে গেছে সফরকারী চেক চ্যাম্পিয়ন স্লাভিয়া প্রাগের কাছে। প্রথম লেগের ম্যাচটি গোল শুন্য ড্র হয়েছিল।

গতকাল প্রথমার্ধ গোল শুন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় সফরকারী দল। ৪৯ মিনিটে গোল করে স্লাভিয়াকে এগিয়ে দেন লুকাস প্রভোদ। ৭৯ মিনিটে সেনেগালের টিনএজার আব্দুল্লাহ সিমা গোল করে দ্বিগুন ব্যবধানে এগিয়ে দেন চেক জায়ান্টদের।

খেলা শেষে লিস্টারের কোচ ব্রেন্ডন রজার্স বলেন,‘ দুই লেগেই আমরা জোড়ালো সুযোগ সৃস্টি করতে ব্যর্থ হয়েছি। আমরা কোন চাপকেই প্রতিহত করতে পারিনি। সফরকারী দলকে দুটি হতাশা মাখা গোলের সুযোগ করে দিয়েছি। অপেক্ষাকৃত ভাল দল হিসেবেই তারা জয় পেয়েছে।

এদিকে স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে নিয়ে প্রশংসনীয় অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন কোচ স্টিভেন জেরার্ড। আইব্রক্সে অনুষ্ঠিত ফিরতি লেগে বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্পকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে রেঞ্জার্স। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম লেগে ৪-৩ গোলের নাটকীয় জয় পাওয়া স্কটিশ লিগের শির্ষস্থানধারীরা এই জয়ের ফলে ৯-৫ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ ষোল নিশ্চিত করেছে।

খেলা শেষে জেরার্ড বলেন,‘ আমি বেশ সন্তুষ্ট, অসাধারণ পারফর্ম হয়েছে। প্রথম তিনটি গোল ছিল উচ্চ মানের। তবে অনেকগুলো বিষয়ে আমাদের এখনো উন্নতি করার আছে।’

গতকাল সানসিরোতে অনুষ্ঠিত ম্যচে এসি মিলান ১-১ গোলে ড্র করেছে রেড স্টার বেলগ্রেডের সঙ্গে। এর আগে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটিও ড্র হয়েছিল ২-২ গোলে। ফলে দুই লেগের খেলা ৩-৩ গোলের সমত্য়া থাকলেও এ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে ইতালীয় জায়ান্টরা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউরোপা লিগের অন্য ম্যাচে হল্যান্ডের আয়াক্স ২-১ গোলে ফ্রান্সের লিলিকে, ইউক্রেনের শাখতার দোনেৎস্ক ১-০ গোলে মাকাবি তেলআবিবকে, নাপোলি ২-১ গোলে গ্রানাডাকে, মলদে ২-০ গোলে হফেনহেইমকে , ভিয়ারিয়াল ২-১ গোলে সালজবার্গকে, ইয়ং বয়েজ ২-০ গোলে বায়ার লেভারকুজেনকে, ডায়নামো জাগ্রেব ১-০ গোলে ক্রাসনোদারকে, রোমা ৩-১ গোলে ব্রাগাকে হারিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে।

এদিকে গ্রিসের অলিম্পিয়াকোস ১-২ গোলে হল্যান্ডের পিএসভি আইন্দোভেনের কাছে হেরে গেলেও প্রথম লেগের জয়ে ৫-৪ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোল নিশ্চিত করেছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফুটবল

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

July 18, 2026
ইব্রাহিমোভিচ

ফাইনালে কার পক্ষে বাজি ধরলেন ইব্রাহিমোভিচ

July 18, 2026
স্পেন কোচ

মেসিকে থামাতে যে পরিকল্পনার কথা জানালেন স্পেন কোচ

July 18, 2026

Latest News

ফুটবল

ফুটবল নিয়ে এই ৩ সিনেমা অবশ্যই দেখা উচিত!

ইব্রাহিমোভিচ

ফাইনালে কার পক্ষে বাজি ধরলেন ইব্রাহিমোভিচ

স্পেন কোচ

মেসিকে থামাতে যে পরিকল্পনার কথা জানালেন স্পেন কোচ

ফাইনালের রেফারি প্যানেল

ফাইনালের রেফারি প্যানেল চূড়ান্ত, কারা আছেন?

golden

ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই

মেসি

ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি

বিশ্বকাপ ফাইনাল

দুই বলের ও টানা দুই দেশের হয়ে ফাইনালসহ বিশ্বকাপ ফাইনালের ১০ মজার গল্প

গোল্ডেন বল-বুট-গ্লাভস

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

মাসচেরানো

বিতর্কে মাসচেরানো বললেন, ‘আমাদের মেসি আছে’- চুপ হয়ে গেলেন জাভি!

১০ নম্বর জার্সি

নিলামে পেলের ১০ নম্বর জার্সির অবিশ্বাস্য দাম!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa