Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ইতালিতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সম্মাননা
আন্তর্জাতিক জাতীয় প্রবাসী খবর

ইতালিতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সম্মাননা

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 16, 2021Updated:জানুয়ারি 16, 20212 Mins Read
ছবি সংগৃহীত
Advertisement

জমির হোসেন : ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০’ উপলক্ষে ইতালির বাংলাদেশ দূতাবাসে একজন নারীসহ ৫ প্রবাসী বাংলাদেশি এবং একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে রেমিট্যান্স পুরস্কার দেয়া হয়েছে। শুক্রবার (০৮ জানুয়ারি) বিকালে দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পুরস্কার প্রদান করা হয়।

ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০১৯-জুন ২০২০ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাদের এ পুরস্কার দেয়া হয়। ইতালিতে নিযু্ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কাউন্সেলর (শ্রমকল্যাণ) মো. এরফানুল হক প্রবাসীদের অধিকার রক্ষা, তাদের কল্যাণ এবং বৈধপথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের উদ্বুদ্ধকরণে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের ওপর একটি প্রতিবেদন পেশ করেন। রেমিট্যান্স পুরস্কার অর্জনকারী ব্যক্তিরাও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং এ স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত মো. শামীম আহসান তার বক্তব্যে পুরস্কার প্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান এবং রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রবাসী সকল বাংলাদেশিকে ধন্যবাদ জানান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বর্তমান সরকারকে প্রবাসী-বান্ধব সরকার উল্লেখ করে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। করোনা মহামারির সময় বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনা এবং চাকরি হারানো ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বাংলাদেশ সরকারের আর্থিক সাহায্য প্রদানের বিষয়টিও উল্লেখ করেন।

২০২০ সালের রেমিট্যান্স পুরস্কার প্রাপ্তরা হলেন : কার্তিক চন্দ্র ঘোষ, সৈয়দ আবদুল্লাহ আল মাহমুদ, মো. সফিউল্লাহ, কামরুল হাসান এবং মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলা এসআরএল (Bangla SRL)।

বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ দিতে ২০১৯ সালে ইতালির বাংলাদেশ দূতাবাস রেমিট্যান্স পুরস্কার চালু করে। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

জুন 10, 2026
Kuril

কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফেরত দিল শাহজাহানপুর থানা পুলিশ

জুন 10, 2026
জেএমবির শায়খ আব্দুর রহমান

দু’দশক পর আবারো পাঠদানে জেএমবির শায়খ আব্দুর রহমানের সেই মাদরাসা

জুন 10, 2026
Latest News
প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

Kuril

কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফেরত দিল শাহজাহানপুর থানা পুলিশ

জেএমবির শায়খ আব্দুর রহমান

দু’দশক পর আবারো পাঠদানে জেএমবির শায়খ আব্দুর রহমানের সেই মাদরাসা

মসুর ডাল কিনছে সরকার

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

Health Minister

আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নই, সিদ্ধান্ত বৈঠকের পর : স্বাস্থ্যমন্ত্রী

পে-স্কেল

পে-স্কেলে পরিবর্তন হচ্ছে মূল বেতন, সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডে কত?

Police

পুলিশের জন্য কেনা হচ্ছে ২১২টি ডাবল কেবিন পিকআপ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa