Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয় — মিলানো সিরামিকসের উদ্বোধন
জাতীয়

ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয় — মিলানো সিরামিকসের উদ্বোধন

By Rithe RoseJuly 13, 20263 Mins Read

রাজধানীতে ইতালীয় ঐতিহ্যের ছোঁয়ায় আয়োজিত হলো এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের নতুন প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’। এর মাধ্যমে বাংলাদেশের সিরামিক শিল্পে নন্দনতত্ত্ব ও আধুনিক স্থাপত্যের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। ‘এসেন্স অব ইতালিয়ান ক্রাফট’ – এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়াও অনুষ্ঠান অলংকৃত করেছেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হাকিম (সুমন), নির্বাহী পরিচালক জনাব ইমরান আহমেদ ও দেশ-বিদেশের খ্যাতনামা স্থপতি, ব্যবসায়ী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা সাধুবাদ জানিয়ে বলেন, “মিলানো সিরামিকস একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে অত্যাধুনিক ইতালিয়ান প্রযুক্তি, আন্তর্জাতিক গুণগত মানসম্পন্ন পণ্য এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে।” তিনি আরো বলেন, “বাংলাদেশ সরকার শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের উদ্যোগকে সর্বদা উৎসাহিত করে। এ ধরনের বিনিয়োগ দেশের উন্নয়ন অভিযাত্রাকে আরও গতিশীল করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-র চেয়ারম্যান প্রকৌশলী মো: রিয়াজুল ইসলাম। তিনি বলেন, “মিলানো সিরামিকস আধুনিক প্রযুক্তি, উন্নত ডিজাইন, মানসম্মত উৎপাদন এবং দায়িত্বশীল শিল্পচর্চার মাধ্যমে দেশের নির্মাণ ও আবাসন খাতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

এক্সপোর্ট প্রমোশন ব্যুরো-র ভাইস চেয়ারম্যান জনাব মো: হাসান আরিফ, গণপূর্ত অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলী জনাব মো: খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-র সভাপতি জনাব মাহমুদ হাসান খান, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মোঃ আসিফুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি জনাব মইনুল ইসলাম এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ-এর সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদ সহ দেশের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মূল্যবান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হাকিম (সুমন)। নিজের দূরদর্শী ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা কেবল সিরামিক পণ্য তৈরি করছি না, আমরা প্রতিটি ঘরকে একটি লিভিং মাস্টারপিসে রূপান্তর করতে চাই।”

উদ্বোধন পরবর্তী পুরো আয়োজন জুড়ে ছিল চোখ ধাঁধানো সব সাংস্কৃতিক পারফরম্যান্স। যার মধ্যে মিলানো টাইলসের আভিজাত্য ও ক্রাফটের সমন্বয়ে পরিবেশিত ‘ফ্যাশন শো উইথ মিলানো টাইলস’ সকলকে মুগ্ধ করে। এছাড়াও ছিল ইতালিয়ান ঘরানার ক্ল্যাসিকাল ‘ব্যালে ড্যান্স’ এবং দুই দেশের সংস্কৃতির মেলবন্ধনে তৈরি চমৎকার একটি ‘ইতালি-বাংলাদেশ ফিউশন’ ড্যান্স পারফরম্যান্স। পুরো অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের নির্বাহী পরিচালক জনাব ইমরান আহমেদ।

এছাড়াও এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের বিদেশি পার্টনারদের মধ্য থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতালির সিস্টেম সিরামিকস-এর এরিয়া ম্যানেজার ফ্রান্সেসকো পিয়ানি এবং এইচএলটি, ডিএলটি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক সোফিয়া।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মঞ্চ সজ্জায় ফুটিয়ে তোলা হয় মিলানের বিখ্যাত ফ্যাশন ডিস্ট্রিক্টের অনুকরণ। গ্যালারিয়া ভিত্তোরিও ইমানুয়েল (দ্বিতীয়)-র স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত খিলান, কাচের ছাদ ও আলোকসজ্জায় গড়া মঞ্চ অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে। পুরো ভেন্যু সাজানো হয় ইতালীয় রুচিবোধ অনুসরণ করে, বেজে ওঠে ইতালীয় সংগীত এবং অতিথি আপ্যায়নে রাখা হয় ইতালীয় খাবারের বিশেষ আয়োজন। সব মিলিয়ে আয়োজকদের লক্ষ্য ছিল একটাই — বাংলাদেশের মাটিতে এক টুকরো ইতালির অনুভূতি তৈরি করা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ইতালীয় প্রযুক্তি ও মানের সমন্বয়
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

July 13, 2026
Students

কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

July 13, 2026
HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

July 13, 2026

Latest News

বিশেষ অভিযান

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার

Students

কুমিল্লায় শিক্ষার্থীদের সেই ভাইরাল ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

১০ খুন

দেশে দিনে গড়ে ১০ খুন, জনমনে বাড়ছে উদ্বেগ

৪৭তম বিসিএস

৪৭তম বিসিএসে খালি ৬২ শতাংশ পদ, পিএসসি বলছে— যোগ্য প্রার্থীর খরা

Rain

বৃষ্টিতে আজও ডুবে গেছে বেশ কিছু সড়ক, ভোগান্তিতে নগরবাসী

PM

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে : প্রধানমন্ত্রী

Tree

১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছ লাগানোর নির্দেশ

আবহাওয়া অফিস

বৃষ্টি কমবে কখন, যা জানালো আবহাওয়া অফিস

Tarek Rahman

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa