
ফুটবল ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হতে যাচ্ছে আসন্ন এই আসরটি। এমনটাই জানিয়েছেন কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির আল খাতের। সংবাদমাধমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা অনন্য এক বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছি, যেটি ইতিহাসের পাতায় লেখা থাকবে।’
এই প্রথমবারের মত মধ্যপ্রাচ্যের কোনো দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে হচ্ছে। সেই সুবাদে স্টেডিয়ামের টিকিট সুলভ মূল্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। ৮টি ভেন্যুতে ৬৪টি ম্যাচ হবে এই বিশ্বকাপে।
রাশিয়া, ব্রাজিল বিশ্বকাপের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি খরচ করছে কাতার। সমুদ্র উপকূলে পড়ে থাকা শামুকের আদলের আল খোর স্টেডিয়াম নির্মাণ করছে তারা। যার অবস্থান কাতারের রাজধানী দোহা থেকে ৬০ কিলোমিটার দূরে। যেখানে ৪৩ হাজারের বেশি দর্শক একসাথে বসে ২০২২ সালে ফুটবল খেলা দেখতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



