আন্তর্জাতিক ডেস্ক : বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন সোফি দম্পতি। তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে তারা আইনি চুক্তিও সই করেছেন। খোদ প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন।

১৮ বছরের সংসারের ইতি টানলেন জাস্টিন ট্রুডো-সোফি

এছাড়া বুধবার ট্রুডোর কার্যালয় থেকে এসব বিষয়ে নিশ্চিত করা হয়। এর মধ্য দিয়ে ট্রুডো-সোফি দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটল। ২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তিন সন্তান রয়েছে তাদের।

ইনস্টাগ্রামে পোস্টে জাস্টিন ট্রুডো লেখেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।

এছাড়া ট্রুডোর কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তার স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়, তা একসঙ্গে করেছেন তারা।

ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তিন সন্তানসহ তারা পরিবারের মতো হয়েই থাকবেন। তিন সন্তান যাতে নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয়, সেটা নিশ্চিত করতে মনোযোগী হবেন ট্রুডো ও সোফি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.