Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ইদুল আযহা পর্যন্ত কক্সবাজারের সকল পর্যটন স্পট বন্ধ থাকবে। শনিবার এ সিদ্ধান্তের কথা জানান জেলার কোভিড-১৯ মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।

দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলার কোভিড-১৯ মোকাবেলায় সার্বিক পরিস্থিতি বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সভায় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার, জেলা প্রশাসক মো: কামাল হোসেন বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.