Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইনজামামের দৃষ্টিতে পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান যিনি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ইনজামামের দৃষ্টিতে পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান যিনি

By Shamim RezaMarch 12, 20202 Mins Read

ইনজামামের দৃষ্টিতে পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান যিনি

Advertisement
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে জন্মানো এ যাবৎকালের সেরা ওয়ানডে ক্রিকাটার কে? এই ফরমেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ইনজামামের নামই আগে আসার কথা। আসতে পারে মোহাম্মদ ইউসুফ, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের নামও। জাভেদ মিয়াঁদাদ, ইমরান খান, ইউনিস খানও এ দৌঁড়ে পিছিয়ে থাকার কথা নয়। তবে পাকিস্তানের সেরা ক্রিকেটার হিসেবে তাদের কারো নাম বললেন না পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক।

তার মতে পাকিস্তানের সেরা ওয়ানডে ক্রিকেটার সাঈদ আনোয়ার। অন্যরাও নাকি তার মতো ব্যাট করতে চাইতেন। ইনজামাম বলেন, আমরা রাতে ঘুমিয়ে যেভাবে ব্যাট করার স্বপ্ন দেখতাম সকালে উঠে দেখতাম তিনি সেভাবে ব্যাট করছেন। পাক প্যাশন নামে এক ইউটিউব ভিডিওতে তিনি এসব কথা বলেন।

সাঈদ আনোয়ার পাকিস্তানের হয়ে ২৪৭টি ওডিআই খেলে করেন ৮৮২৪ রান। এ পথে ২০ সেঞ্চুরি ও ৪৩টি হাফসেঞ্চুরি হাঁকান তিনি। সীমিত ওভারের ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ইনিংস ১৯৪। ১৯৯৭ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে এ রান করেন তিনি, যা দীর্ঘদিন একদিনের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল।

নিজের জনপ্রিয় ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, সাঈদ যেরকম ব্যাটিং করতেন, আমরা সবাই সেরকম করার ইচ্ছা পোষণ করতাম। রাতে আমরা যেসব শট স্বপ্নে দেখতাম, সকালে সেসব খেলতেন উনি।

ইনজি বলেন, লোকজন বলতেন, পাকিস্তান ক্রিকেট ইতিহাসে সব ব্যাটসম্যানের মধ্যে আমার প্রতিভা ছিল বেশি। কিন্তু সেই তুলনায় আমি বিচ্ছুরণ ঘটাতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি, সাঈদের যে ক্রিকেটীয় মেধা ছিল, তা অন্য কারো নেই বা ছিল না।

তিনি বলেন, যখন আনোয়ার ব্যাট করতেন, তখন মনে হতো ক্রিকেট কত সহজ। যেন বল সিম বা সুইং-ই করে না। যখন তার সঙ্গে ক্রিজে থাকতাম, তখন তা উপভোড়গ করতাম। উনি সবসময় বোলারদের চাপে রাখতেন এবং নিজে আধিপত্য বিস্তার করে খেলতেন।

সাবেক পাক প্রধান নির্বাচক বলেন, আমি মনে করি না, পাকিস্তানে এরকম ব্যাটসম্যান ছিল বা আছে। দেশের সর্বকালের সেরা ব্যাটার সাঈদ। ইনজুরি মুক্ত থাকলে যার দলে থাকা নিশ্চিত ছিল।

সাবেক সতীর্থের উচ্চ প্রশংসা করলেও পাকিস্তান ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ রান ইনজামেরই। বর্ণিল ক্যারিয়ারে ১১,৭৩৯ রান সংগ্রহ করেন ডানহাতি ব্যাটসম্যান। দেশের হয়ে ১০,০০০ রান অতিক্রম করা একমাত্র ব্যাটার তিনিই। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa