স্পোর্টস ডেস্ক: ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা তার ইনস্টাগ্রাম পেজে নতুনরূপে আবির্ভূত হয়েছেন।

আগে সেখানে স্বামী শোয়েব মালিকের সঙ্গে ছবি থাকলেও এখন প্রোফাইল পিকচারে শুধু সানিয়া মির্জার সবুজ স্যুট পরা হাস্যোজ্জ্বল ছবি সোভা পাচ্ছে।

ভারতীয় মেয়েদের খেলাধুলার জগতের আইকন ও জীবন্ত কিংবদন্তি হিসেবে মনে করা হয় সানিয়া মির্জাকে।

টেনিসকে বিদায় জানানো ৩৬ বছর বয়সি ক্রীড়াবিদ ঝলমলে পোশাক পরা ছবিটি গত বৃহস্পতিবার পোস্ট করেন। খবর জিওটিভির।

গত ফেব্রুয়ারি মাসে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন এ টেনিস তারকা। পরে ছেলে ইজহান মালিককে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে উড়ে যান সানিয়া।

Advertisement

ফেসবুক ও ইনস্টাগ্রামে মদিনা শরিফে তোলা নিজের একাধিক ছবি পোস্ট করেন সানিয়া। ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা প্রথম ছবিতেই দেখা যাচ্ছে সানিয়া তাকিয়ে আছেন তার ছেলের দিকে। সানিয়ার পরনে কালো রঙের বোরকা।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে সানিয়া লিখেছেন— লব্বাইক, আল্লাহুম্মা লব্বাইক,…আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন।

সানিয়ার পোস্ট করা ছবির কয়েকটিতে পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন। তবে তার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে কোনোটাতেই দেখা যায়নি। এ নিয়ে তাদের বিচ্ছেদ গুঞ্জন আরও ঢালপালা মেলে। এবার ইনস্টাগ্রাম থেকে শোয়েবের ছবি মুছে দেওয়ায় আরও জোরালো হয় তাদের সম্পর্কের টানাপোড়েন।

টেনিস থেকে অবসরের পরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি মেয়েদের ক্রিকেট প্রিমিয়র লিগে সানিয়াকে মেন্টর হিসেবে ঘোষণা করা হয়।

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন ওয়াসিম আকরাম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.