পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নিচ্ছে। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন মার্কিন সরকারি কর্মকর্তাদের (নাম–পরিচয় প্রকাশ করা হয়নি) বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন স্থলসেনা মোতায়েনের এই পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়।
পরিকল্পনা অনুযায়ী, এটি পূর্ণাঙ্গ কোনো যুদ্ধ হবে না, বরং বিশেষ বাহিনী আর নিয়মিত সেনাদের ছোট ছোট অভিযানে জোর দেওয়া হবে।
মার্কিনীরা মনে করছেন, উপসাগরীয় অঞ্চলের দিকে জাহাজে করে চার হাজারের বেশি মেরিন সেনা পাঠানো হচ্ছে। এ ছাড়া ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদেরও প্রস্তুত রাখা হয়েছে। আরও সেনা পাঠানোর বিষয়েও আলোচনা চলছে।
এ বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


