ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র হেজবুল্লাহ গোষ্ঠী জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে সিরিজ রকেট হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণে গ্রামগুলোতে ধারাবাহিক হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। সোমবার (১৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হেজবুল্লাহ দাবি করেছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১টা ২০মিনিট নাগাদ ইসরায়েলের কিরইয়াত শামনা শহরে এবং দোভিভে ২টা ৪৫ মিনিট নাগাদ অতর্কিত রকেট হামোলা চালানো হয়েছে।
তবে এসব হামলায় ইসরায়েলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে- তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। এ ছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও এসব হামলা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে হেজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের সামরিক অবস্থান, ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে ৪৩বার হামলা চালিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


