Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘ইসলামধর্ম গ্রহণ করায় এক বছরে ১৭৮৮ রান করতে পেরেছি’
ক্রিকেট (Cricket) খেলাধুলা

‘ইসলামধর্ম গ্রহণ করায় এক বছরে ১৭৮৮ রান করতে পেরেছি’

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 12, 2021Updated:March 12, 20212 Mins Read

‘ইসলামধর্ম গ্রহণ করায় এক বছরে ১৭৮৮ রান করতে পেরেছি’

Advertisement

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের নাম যে আগে ইউসুফ ইয়োহানা ছিল তা সবারই জানা। ৩১ বছর বয়সে তিনি ধর্মান্তরিত হয়ে নাম বদলে নিজের নাম মোহাম্মদ ইউসুফ রাখেন। স্ত্রী তানিয়ার নাম বদলে রাখেন ফাতিমা।

ওয়ালিস মাথিয়াস, আনতাও ডি সুজা এবং ডানকান শার্পের পর চতুর্থ খ্রিস্টান ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে খেলেছেন ইউসুফ। পাকিস্তানের প্রথম অমুসলিম অধিনায়কও তিনি।

কিংবদন্তি এই পাক ব্যাটসম্যানের ভাষ্যে— ইসলাম গ্রহণের পর মহান আল্লাহতায়ালার কাছ থেকে বিশেষ উপহার পেয়েছেন তিনি। ২০০৫-এর জুনে ইসলামে দীক্ষিত হন তিনি। পরের মৌসুমে (২০০৬ সালে) টেস্ট ক্রিকেটে এক হাজার ৭৮৮ রান করতে পারেন, যা এখনও এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।

সম্প্রতি উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ইসলামধর্ম গ্রহণের পেছনের গল্প শোনাতে গিয়ে এসব কথা বলেন মোহাম্মদ ইউসুফ।

উল্লেখ্য, ২০০৬ সালের শুরুতে প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ১৯৯ বলে ১৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন ইউসুফ। এর পর সে বছরে একে একে ৯টি টেস্ট সেঞ্চুরি করেন। এদের মধ্যে একটি হ্যাটট্রিক সেঞ্চুরির রেকর্ডও রয়েছে।

২০০৬ সালটি ছিল ইউসুফের ক্যারিয়ারের সবচেয়ে সাফল্যমণ্ডিত ও উজ্জ্বল একটি বছর।   আর বিশ্বরেকর্ড গড়া সেই বছরকে আল্লাহর তরফ থেকে আসা বিশেষ উপহার হিসেবে বিশ্বাস করেন এই সাবেক পাক অধিনায়ক।

ইসলামধর্ম গ্রহণের পর থেকেই হৃদয়ে অন্যরকম শান্তি অনুভব করতে শুরু করেন বলে উইজডেনকে জানান মোহাম্মদ ইউসুফ।

বলেন, ‘২০০৫ সালের শেষ দিকে আমি মুসলিম হয়ে যাই এবং প্রথমবারের মতো নামাজ আদায় করি। এর পর আমি দাড়ি রাখা শুরু করি এবং নিজের মধ্যে অন্যরকম শান্তি অনুভব করি, যা আমার রাস্তায় আসা সব চ্যালেঞ্জ জিততে অনুপ্রাণিত করে। ২০০৬ সালে আমি কঠোর অনুশীলনও করিনি।  হৃদয়ে আল্লাহর রহমত বিরাজ করছিল।  সেই শান্ত ও স্থিতিশীল মন নিয়েই খেলে গেছি। আমি কখনও স্বপ্নেও ভাবিনি স্যার ভিভিয়ান রিচার্ডসের বছরের পর বছর ধরে টিকে থাকা রেকর্ডটি ভাঙতে পারব। কিন্তু আমি যেহেতু শান্ত এবং মানসিক দিক থেকে নিজের সেরা অবস্থানে ছিলাম, তখন আমার মনে হয়েছিল কোনো কিছুই আমাকে থামাতে পারবে না।  সাবলীলভাবে খেলে গেছি।  আমার বিশ্বাস—ইসলামধর্ম গ্রহণ করায় ২০০৬ সালের অসাধারণ পারফরম্যান্সকে আল্লাহর কাছ থেকে বিশেষ উপহার হিসেবে পেয়েছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa