ইসলামি বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি: স্বাধীনতা পরবর্তী প্রথম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। প্রতিষ্ঠাতার চার দশক পার হলেও আবাসিক তিনটি হলে এখনও মিলেনি শিক্ষার্থীদের স্মার্ট পরিচয়পত্র। অথচ ভর্তির সময় স্মার্ট পরিচয় পত্র বাবদ নেয়া হয় ১০০ টাকা বিনিময়ে দেয়া হয় হস্ত লিখিত কাগজের পরিচয় পত্র। বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিন্নভাবে স্মার্ট পরিচয়পত্রের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে। তৎকালীন প্রশাসন এ বিষয়ে প্রকল্প নিলেও অদৃশ্য কারনে এ প্রকল্প আলোর মুখ দেখেনি।

সূত্রে জানা যায়, নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর পরিচয়পত্র বাবদ সংশ্লিষ্ট হলের হিসাব নম্বরে ১০০ টাকা ফি জমা দিতে হয়। বিনিময়ে আটটি হলের মধ্যে দুইটি হলের শিক্ষার্থীরা নিজ হল থেকে নিম্নমানের কাগজে হাতে লিখা পরিচয়পত্র পান। তুলনামূলক মোটা কাগজে নিজেদের নাম শিক্ষার্থীরা নিজেরাই লিখে নেয়। পরবর্তীতে হল প্রভোস্ট স্বাক্ষর করে দেন।

এসব নিম্নমানের কাগজের মূল্যে সর্বোচ্চ ৫ থেকে ১০ টাকা। অথচ হল প্রশাসন পরিচয়পত্র বাবদ নিচ্ছে ১০০ টাকা। আটটি হলের পাঁচটি হলে দেওয়া হয় স্মার্ট পরিচয়পত্র। বাকী তিনটি হলে দেওয়া হয় নিম্নমানের পরিচয়পত্র। আবাসিক লালন শাহ হলে দেওয়া হয় প্লাস্টিকের পরিচয়পত্র। আবাসিক শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া হলে দেওয়া হয় কাগজের পরিচয়পত্র।

তিনটি হলে মোট শিক্ষার্থীর সংখ্যা ১২ শতাধিক। এসব শিক্ষার্থী নতুন ভর্তি হলে শিক্ষার্থী প্রতি ১০০ টাকা করে একেক হলে পরিচয়পত্র বাবদ ৪০ হাজার টাকা জমা হয়। এই হিসেবে তিন হলের ব্যাংক হিসাবে মোট জমা হয় ১ লক্ষ ২০ হাজার টাকা।

ক্ষোভ প্রকাশ করে জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মেজবাহ রহমান বলেন, ‘ডিজিটাল যুগেও শিক্ষার্থীরা ব্যবহার করছেন হাতে লিখা পরিচয়পত্র। যাদের জন্য বিশ্ববিদ্যালয় তাঁদের নেই অভিন্ন ডিজিটাল পরিচয়পত্র। অথচ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, কর্মকর্তা ও শিক্ষকদের জন্য রয়েছে উন্নতমানের পরিচয়পত্র।’

এ বিষয়ে জিয়াউর রহমান হলের প্রভোস্ট আব্দুল জলিল পাঠান বলেন, ‘আমাদের হলের বিভিন্ন সমস্যা বিদ্যমান আছে। ওসব জায়গায় হাত দিয়েও আমি বাধাগ্রস্ত হয়েছি। ওসব কাজ শেষ করে এ বিষয়ে হাত দিবো। পরিচয়পত্র ডিজিটাল করা আমার পরবর্তী পরিকল্পনায় আছে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট আইডি কার্ডের প্রয়োজনীয়তা আছে। বিষয়টা আমার জানা ছিলো না। বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট হল প্রশাসনের সাথে কথা বলবো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google