
তথ্যমন্ত্রী রোববার (১০ নভেম্বর) গুলিস্থানের কাজী বশির মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া এই অনুষ্ঠানের আয়োজন করে। সৈয়দ সহিদ উদ্দীন আহমদের সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু বক্তব্য রাখেন।
হাছান মাহমুদ বলেন, ‘এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল কোন যুদ্ধ-বিগ্রহের মধ্য দিয়ে নয়, তরবারির মধ্যে নয়, পীর-আওলিয়াদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। অথচ আজ একটি পক্ষ পীর আওলিয়াদের ব্যাপারে মুসলমান সম্প্রদায়ের মধ্যে নানা ধরনের কটু কথা বলতে দ্বিধা করে না। তাদের হাত ধরেই এই উপমহাদেশের মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



