Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইসলাম সুন্দর; ইসলামই সবকিছু : পল পগবা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ইসলাম সুন্দর; ইসলামই সবকিছু : পল পগবা

By Shamim RezaApril 30, 20212 Mins Read

ইসলাম সুন্দর; ইসলামই সবকিছু : পল পগবা

Advertisement

স্পোর্টস ডেস্ক : পবিত্র রমজানের রোজা রেখেও বৃহস্পতিবার ইউরোপা লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অসাধারণ পারফর্মেন্স প্রদর্শন করেছেন পল পগবা। ওই ম্যাচে সফরকারী এএস রোমাকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে রেড ডেভিলসরা। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন। বিরল এক হেডের সাহায্যে পগবার গোলটি ছিল দর্শনীয়।

এমন ভাল পারফর্ম করলেও ২৮ বছর বয়সি এই প্লে মেকার রোজা ভাঙ্গেননি। এ জন্য তিনি কোনোরকম অসুস্থতাও বোধ করেননি। ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েববসাইটকে এই ফরাসি আন্তর্জাতিক বলেন, ‘বছরের পর বছর ধরেই রমজানে আমি এটি করে আসছি। আমার একজন পেশাদার পুষ্টিবিদ আছেন, যিনি আমাকে সহযোগিতা করেন। তিনি আমাকে বলে দেন কখন খেতে হবে এবং কখন অনুশীলন করতে হবে। তিনি কিছু পুষ্টিকর খাবার আমার কাছে পাঠিয়ে দেন। যে কারণে আমার খুব বেশি সমস্যা হয় না এবং মোটামুটি ভাল থাকি।’

পগবা বলেন, ‘আমার ভাগ্য ভাল, যে এখানে খুব বেশি উষ্ণতা নেই। তবে আপনারা জানেন সেটি হলেও আমাকে এর মোকাবেলা করতে হতো। এটি কঠিন কোন কাজ নয়। এটি ঠিক আছে এবং ভাল কাজ।’

ইসলামের প্রতি নিজের আস্থার কথা জানিয়ে পগবা বলেছেন এর দ্বারা তিনি ভালো মানুষ হিসেবে গড়ে উঠেছেন। ২০১৯ সালে মুসলিম হওয়ার অর্থ তার কাছে কি জানতে চাইলে জবাবে পগবা দ্য টাইমসকে বলেন, ‘এটিই সবকিছু। এটি আমাকে সবকিছুর জন্য কৃতজ্ঞ করে তুলেছে। এটি আমার মধ্যে পরিবর্তন এনেছে। জীবনের উপলব্ধি এনেছে। আমার ধারণা সম্ভবত এটি আমার মধ্যে আরো শান্তভাব এনে দিয়েছে। এটি ছিল আমার জীবনের একটি ভাল পরিবর্তন। কারণ আমি মুসলিম হিসেবে জন্মগ্রহন করিনি। যদিও আমার মা মুসলিম ছিলেন। তবে আমি সেভাবেই বড় হয়েছি, সবার প্রতি সম্মান প্রদর্শন করে। আপনারা যে সন্ত্রাসবাদ দেখছেন ইসলাম এর প্রতিচ্ছবি নয়। ইসলাম হচ্ছে সুন্দর কিছু। আপনাকে সেটি জানতে হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa