Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ইসি অভিমুখে ঢাবি শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা
ক্যাম্পাস জাতীয় স্লাইডার

ইসি অভিমুখে ঢাবি শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 15, 2020Updated:January 15, 20202 Mins Read
ইসি অভিমুখে ঢাবি শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেড়টায় শিক্ষার্থীরা নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে তাদেরকে বাধা দেয় পুলিশ
Advertisement

জুমবাংলা ডেস্ক: আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী বুধবার দুপরে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাতে বাধা দিয়েছে পুলিশ। খবর ইউএনবি’র।

দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেড়টায় শিক্ষার্থীরা নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে তাদেরকে বাধা দেয় পুলিশ।

পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

এর আগে নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন হাইকোর্ট খারিজ করলে মঙ্গলবার বিকাল ৫টার পর শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত ৭টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আগে নির্বাচনের তারিখ পেছানোর জন্য ‍বুধবার বেলা ১১টা পর্যন্ত আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এর মধ্যে তারিখ পরিবর্তন না করা হলে ইসি কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেন তারা।

এসময় জগন্নাথ হল ইউনিয়নের সহসভাপতি ও হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস বলেন, ‘এটা খুবই দুঃখের বিষয় যে নির্বাচন কমিশন ৩০ জানুয়ারি দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন তারিখ পরিবর্তনের দাবি জানালেও কমিশন কর্ণপাত করছে না। বুধবার সকাল ১১টার মধ্যে যদি নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন না করে তাহলে ১১টার পর দুর্নীতিবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে কমিশন কার্যালয়ের দিকে গণপদযাত্রা শুরু করা হবে এবং ইসি কার্যালয় ঘেরাও করা হবে।’

নির্বাচন প্রক্রিয়ার অগ্রগতি এবং আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে রিট আবেদন খারিজ করে হাইকোর্ট।

আগামী ৩০ জানুয়ারি দেশব্যাপী উদযাপিত হতে যাওয়া হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজাকে কেন্দ্র করে সিটি করপোরেশন নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে গত ৬ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ।

গত ২২ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa