Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঈদযাত্রায় মোটরসাইকেল চলবে কি না জানাল বিআরটিএ
জাতীয়

ঈদযাত্রায় মোটরসাইকেল চলবে কি না জানাল বিআরটিএ

By Bhuiyan Md TomalApril 2, 20243 Mins Read

ঈদযাত্রায় মোটরসাইকেল চলবে কি না জানাল বিআরটিএ

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঈদযাত্রায় ৬০ লাখ মোটরসাইকেল চালকদের জন্য সুখবর। দুই চাকার এই যান চলাচলে কোনো বিধিনিষেধ থাকছে না। নিজস্ব বাইকে আন্তঃজেলা রুটে চলাচল করা যাবে। এমনকি পদ্মা সেতুও পারি দেওয়া যাবে। তবে কোনো রাইড শেয়ারিং গাড়িতে চলাচল করা যাবে না। করলেই ব্যবস্থা।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন, এ সিদ্ধান্তের কারণে সড়কপথে দুর্ঘটনা বাড়তে পারে। দুর্ঘটনা এড়াতে আইন মেনে মোটরসাইকেল চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

বিআরটিএ সূত্রে জানা গেছে, সারা দেশে মোট রেজিস্ট্রেশনপ্রাপ্ত যানবাহনের সংখ্যা ৫৯ লাখ ৮২ হাজার ৭৬৫টি। এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যা ৪৩ লাখ ৪৩ হাজার ৮৮৩টি। রাজধানীতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ২০ লাখ ৯৩ হাজার যানবাহনের মধ্যে বাইকের সংখ্যা ১১ লাখ ১৪ হাজার ৮০১টি। মোটরসাইকেলে একটি অংশ অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অর্থাৎ ভাড়ায় চলে। আরেকটি অংশ অনুমোদনহীনভাবে সরাসরি চুক্তিতে চলে।

সড়ক সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, আমরা ইতোমধ্যে বিআরটিএকে নির্দেশ দিয়েছি ঈদযাত্রায় মোটরসাইকেল যেন চলাচল করতে পারে। এ ব্যাপারে বিআরটিএ পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, ঈদযাত্রায় মোটরসাইকেলে দুজনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। উভয়ের হেলমেট থাকা বাধ্যতামূলক। পাশাপাশি গাড়ির প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখতে হবে। কেউ নিয়মের ব্যত্যয় ঘটালে পথে থাকা মোবাইল টিম মোটরসাইকেল ঘুরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ঈদযাত্রায় সড়কপথে মোটরসাইকেল চলাচলে কোনো বাধা নেই। তবে ভাড়া করা মোটরসাইকেলে চলাচল করা যাবে না। ব্যক্তিগত বাইকে যাতায়াত করা যাবে। তিনি বলেন, এবারের ঈদে পদ্মা সেতু দিয়েও মোটরসাইকেল চলাচল করতে পারবে। এজন্য সেতুতে আলাদা লেন তৈরি করা হচ্ছে। পদ্মা সেতুতে মোটরসাইকেলের টোল আদায়ে থাকবে পৃথক ব্যবস্থা।

২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালুর পর লঞ্চে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করে সরকার। গত বছরের ঈদুল ফিতরের সময়ও তা নিষিদ্ধ ছিল। তবে গত ঈদুল আজহার সময় অনানুষ্ঠানিকভাবে মোটরসাইকেল পরিবহন চালু করা হয়। ২০২২ সালে ঈদের আগে-পরে মিলিয়ে সাত দিন মহাসড়ক ও এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সড়ক বিভাগ। মূলত সড়ক দুর্ঘটনা কমানোর চিন্তা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে।

গত বছর সরকার ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত থেকে সরে আসে। সরকারি বেসরকারি বিভিন্ন হিসেবে বলা হচ্ছে, সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম দায়ী দুই চাকার যান বাইক। মোট দুর্ঘটনার প্রায় ৪০ ভাগই মোটরসাইকেলের কারণে হচ্ছে।

তবে এবার আর আন্তঃজেলা মোটরসাইকেল চলাচলেও কোনো বিধিনিষেধ থাকছে না। ঈদে মোটরসাইকেলে যারা বাড়ি যাওয়ার চিন্তা করছেন তাদের জন্য এটি অনেক বড় সুখবর। তবে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেছেন, দেশে রেজিস্ট্রেশনপ্রাপ্ত যানবাহনের ৭০ ভাগের বেশি এখন মোটরসাইকেল। সড়কপথে দুর্ঘটনা এড়াতে এই যানটি কঠোরভাবে নিয়ন্ত্রণের পরামর্শ দেন তিনি।

আর নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বলেন, সড়কপথে মৃত্যুদূত হিসেবে পরিচিত মোটরসাইকেল। এবারের ঈদযাত্রায় এই বাহনে যাতায়াতের সুযোগ দেওয়ায় হয়ত গণপরিবহনে চাপ কিছুটা কমবে। তবে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। এজন্য ঈদের আগে ও পরে অন্তত ১০ দিন সড়ক মহাসড়কে কঠোর নজরদারির পরামর্শ দেন তিনি।

অধিকাংশ লোক দুর্নীতিকে দুর্নীতি মনে করে না : দুদক চেয়ারম্যান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

June 25, 2026
জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

June 25, 2026
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026

Latest News

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa