Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঈদের ছুটিতে কুয়াকাটায় বাড়ছে স্থানীয় পর্যটকদের ভিড়
জাতীয় বিভাগীয় সংবাদ

ঈদের ছুটিতে কুয়াকাটায় বাড়ছে স্থানীয় পর্যটকদের ভিড়

By Hasan MajorApril 23, 20232 Mins Read

ঈদের ছুটিতে কুয়াকাটায় বাড়ছে স্থানীয় পর্যটকদের ভিড়

Advertisement
গোপাল হালদার, পটুয়াখালী: ঈদের ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। সৈকতে আগত এসব পর্যটকরা সমুদ্রে সাতার কাটাসহ প্রিয়জনের সঙ্গে ছবি তুলে দিনটি উপভোগ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।

সমুদ্র সৈকতে আগত পর্যটকরা বেশির ভাগই স্থানীয় বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

পর্যটক, কুয়াকাটা পর্যটন পুলিশ ও হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের দিন বরগুনা, আমতলী, পটুয়াখালী ও কলাপাড়া উপজেলার বিভিন্ন প্রান্তের লোকজনই সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন। আজ রবিবার থেকে দূরদূরান্তের পর্যটকেরা আসতে শুরু করবেন। ইতোমধ্যে কুয়াকাটার বেশিরভাগ হোটেল-মোটেলের কক্ষ বুক হয়ে গেছে।

সৈকত ঘুরে দেখা গেছে, কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম প্রান্তের লেম্বুরচর এবং পূর্ব প্রান্তের গঙ্গামতি সৈকত পর্যন্ত পর্যটকদের পদচারণায় এখন মুখরিত। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে।

ঢাকা থেকে আসা পর্যটক হাসান পারভেজ বলেন, এর আগে অনেক কষ্ট করে কুয়াকাটায় আসতে হতো। এখন মাত্র ৬ ঘণ্টায় কুয়াকাটা আসতে পেরে খুব ভালো লাগছে।

কথা হলো বরগুনা থেকে আসা পর্যটক শাকিল হাসেনের সাথে। তিনি জানান, ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এসেছেন তিনি। দুপুরের খাবার শেষে বন্ধুদের নিয়ে কুয়াকাটায় এসেছেন। তবে সৈকতে ঘুরে সন্ধ্যার পড়ে মাছ ফ্রাই খেয়ে বাড়ি ফিরে যাবেন তারা।

ফ্রাই দোকানী আব্দুর রহিম জানান, রমজানে একমাস সবকিছু জনশূন্য থাকলেও এবার ঈদের লম্বা ছুটিতে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে কুয়াকাটায়। প্রথম দিন অনেকেই আসেননি। যারা এসেছেন তাদের অনেকেই বরিশাল বিভাগের বাসিন্দা। আজ থেকে আগতদের ভিড় বাড়বে। তাই আগেভাগেই সব কিছু প্রস্তুত করে রেখেছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক কে এম বাচ্চু বলেন, ঈদের দিন দুপুরের পর থেকেই কুয়াকাটায় দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। তাঁদের অনেকেই সাগরের পানিতে গোসল করেছে। আবার কেউ কেউ ট্রলার, রেসিং বোটে চরে ঘুরে বেড়িয়েছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, ‘ঈদের ছুটিতে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা দিতে আমরা তৎপর রয়েছি। সৈকত, হোটেল-মোটেল এলাকা এবং পর্যটন স্পটগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে পর্যটন পুলিশের ছয়টি দল কাজ করছে। সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করছে। ফায়ার সার্ভিসের একটি দলকেও সার্বক্ষণিক থাকতে বলা হয়েছে। মোটকথা নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আবাসিক হোটেল-মোটেল, খাবার হোটেলে আমরা মূল্যতালিকা টানিয়ে দিতে নির্দেশ দিয়েছি। পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য সৈকতকে পরিচ্ছন্ন করা হয়েছে। এ ছাড়া পর্যটনকেন্দ্রিক প্রতিটি সেবা খাতকেও আমরা নিয়মনীতি মেনে চলার নির্দেশ দিয়েছি। কেউই পর্যটকদের হয়রানি করতে পারবেন না। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োজিত করা হয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa