
শুক্রবার (৯ আগস্ট) সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, ঈদ উপলক্ষে যারা গ্রামের বাড়ি যাচ্ছেন তাদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সিটি করপোরেশন ও পৌরসভাগুলো মশা নিধন কর্মসূচি প্রতিদিনই অব্যাহত রাখবে।
ঈদের ছুটির সময় যেন অফিস বা তার চারপাশে কোন পানি জমে না থাকে সেদিকে দৃষ্টি দিয়ে এডিস ও লার্ভা নিধন কার্যক্রম নিয়মিত তদারকি করতে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয় থেকেও স্কুল কলেজসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অফিস খোলা রেখে ঈদের ছুটির দিনগুলোতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টা ডেঙ্গু সংক্রান্ত সহায়তা পাওয়ার জন্য হটলাইন খোলা থাকবে। ডেঙ্গু সংক্রান্ত সকল পরীক্ষার নির্ধারিত মূল্য না মানলে অভিযোগের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটলাইন: ০১৩১৪-৭৬৬০৬৯/০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬/০২-৪৭১২০৫৫৭। ই-মেইল: ministermonitoringcell@gmail.com
দ্রুত সেবা, পরামর্শ, সেবা সংক্রান্ত যেকোন তথ্যের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ: ৯৫৪০২০৬, হেলথ্ ইমার্জেন্সি অপারেশন সেন্টার: ০১৭৫৯১১৪৪৮৮। যেকোন সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের সেবা: ০১৭০৮৫০৬০৪৭।
ডেঙ্গু পরীক্ষার কিটের প্রয়োজনে ও’ষুধ প্রশাসন অধিদপ্তরের কন্ট্রোল রুম: ০১৭০৮৫০৬০৪৭। প্রয়োজনীয় রক্ত সরবরাহে বাংলাদেশ স্কাউটসের সহায়তা কেন্দ্র: ৫৮৩১২৪৭৫। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কল সেন্টার ০১৯৩২৬৬৫৫৪৪ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফোন নম্বর: ০৯৬১১০০০৯৯৯।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



